মহাসড়কে স্থায়ীভাবে মোটরসাইকেল বন্ধের সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ১৭:৫৬আপডেট : ২৭ জুলাই ২০২২, ১৭:৫৬

মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে দূরপাল্লায় ও আন্তঃজেলায় মোটরসাইকেল চলাচল পুরোপুরি বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন সরকারের পরিবহন বিষয়ক টাস্কফোর্সের সদস্য শাহজাহান খান।

‘দেশে ৪০ শতাংশ দুর্ঘটনা হয় মোটরসাইকেলে। সুতরাং আমরা সেটাকে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি’, বলেন শাহজাহান খান।

বুধবার (২৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন খাতে ‘শৃঙ্খলা জোরদারকরণ ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে সুপারিশ প্রণয়ন’ সংক্রান্ত কমিটির ১১১ দফা সুপারিশ বাস্তবায়নে গঠিত টাস্কফোর্সের সভায় এ সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শাহজাহান খান বলেন, মোটরসাইকেল দিয়ে দূরপাল্লায় ও আন্তঃজেলায় রাইডশেয়ারিং হবে না। সুতরাং আমরা সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি।

এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে বলেও জানিয়েছেন তিনি। তবে এখনও স্থায়ী বা অস্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত হয়নি।

/এসআই/এফএ/
সম্পর্কিত
যশোরে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেলো ৩ জনের, এতিমখানায় ঢুকে পড়ল বাস
রাজধানীতে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
দ্রুতগতির ট্রাক পিষে দিলো মোটরসাইকেল: টেনে হিচড়ে নিয়ে গেলো ২০০ মিটার, নিহত দুই
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল