ডিবিসি সাংবাদিকের ওপর হামলা: তিন আসামি রিমান্ডে, ৫ জন কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ২০:০৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:১১

বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেফতার তিন আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে পাঁচ আসামির রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো আদেশ দিয়েছেন।

বুধবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- ভিক্টর ট্রেডিং করপোরেশনের কাওছার ভূঁইয়া, সুমন মিয়া ও মাসুম বিল্লা।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- হাফিজ, মহসিন ভূইয়া, মাহবুব হোসেন, আসিফ আকবর ও মাকসুদুল্লাহ।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক রূপু কর আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তিন আসামির এক দিনের রিমান্ড এবং পাঁচ জনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর আগারগাঁও নাক-কান-গলা ইনস্টিটিউট হাসপাতালে এ হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন প্রতিষ্ঠানটি জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়ায় অনুসন্ধানে যান ডিবিসির গণমাধ্যম কর্মীরা। ডিবিসির রিপোর্টার সাইফুল জুয়েল ও ভিডিওগ্রাফার আজাদকে কক্ষে আটক রেখে মারধর করা হয়। তাদের ক্যামেরায় ধারণ করা ভিডিও এবং ছবি মুছে ফেলতে বাধ্য করে হামলাকারীরা। এ ঘটনায় ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

/টি এইচ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের