শরিয়াহভিত্তিক লভ্যাংশের কথা বলে হাতিয়ে নেওয়া হয় কোটি টাকা

রিয়াদ তালুকদার
০৬ আগস্ট ২০২২, ১৯:৫২আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১:০১

বইয়ের প্রকাশনীতে বিনিয়োগে ইসলামী শরিয়াহভিত্তিক মুনাফা দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মো. এনামুল হক (২৮)। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর কদমতলী থেকে বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রতারণার কথা স্বীকার করেছেন।

গ্রেফতার ব্যক্তির বরাত দিয়ে র‌্যাব বলছে, নিজেকে আলিম পাস দাবি করতো এনামুল হক। সে জানায়, ধর্মীয় বিভিন্ন বিষয়ে জ্ঞান রয়েছে তার। যে কেউ তার কথায় আকৃষ্ট হতো। সেই সুযোগে বিনিয়োগে লভ্যাংশ দেওয়ার কথা বলে মানুষকে প্রতারিত করে আসছিল। অনেকে জমি বিক্রি, ফ্ল্যাট বন্ধক রেখে ব্যবসায় টাকা বিনিয়োগ করেন। লভ্যাংশ না পেয়ে ভুক্তভোগীরা যোগাযোগ করলে এমনভাবে বোঝানো হতো–তারা টাকা ফেরতের জন্য আরও সময় দিতেন। একের পর এক সময় ক্ষেপণের ঘটনার পর বাধ্য হয়ে অনেকে আইনের আশ্রয় নেন।

র‌্যাব বলছে, তার বইয়ের প্রকাশনী ছিল কদমতলীতে। শরিয়াহভিত্তিক লভ্যাংশ পাওয়ার আশায় অনেকেই সেখানে বিনিয়োগ করেন। ওই টাকায় সে বিলাসবহুল জীবন যাপন করতো। প্রায় তিন বছর ধরে এ ধরনের প্রতারণার সঙ্গে জড়িত ছিল। করোনার সময় প্রকাশনা বন্ধ হয়ে গেলেও প্রতারণা থাকেনি। এছাড়াও নানা ধরনের প্রতারণার সঙ্গে তার জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, সে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে মুশকিল আসানের কথা বলেও মোবাইল ফোনে যোগাযোগের পরামর্শ দিতো। অনেকে তার সঙ্গে যোগাযোগ করতো। মোবাইল ফোনে পরামর্শ দিয়ে একেক জনের কাছ থেকে হাতিয়ে নিতো লক্ষাধিক টাকা। বিশেষ করে কোনও তরুণী যোগাযোগ করলে মোবাইল ফোনে ছবি পাঠাতে বলা হতো। ছবি না পাঠালে পরামর্শ দেওয়া হতো না। এছাড়া তার ব্যবহৃত মোবাইল ফোনে পর্ন ভিডিও পাওয়া গেছে।

র‌্যাব-৩-এর সহকারী পরিচালক খায়রুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারের সময় সে তার নাম ছাড়া বাবা-মা ও ঠিকানা সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছিল। যাচাই-বাছাই করে নাম ঠিকানা নিশ্চিত হয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

/আরকে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের