উত্তরায় জার্মান নাগরিকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ২৩:২৮আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২৩:২৮

রাজধানীর উত্তরায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে হোলগার কাউসমান (৫৫) নামে এক জার্মানি নাগরিক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে উত্তরা পশ্চিম থানার পুলিশ। রবিবার (৭ আগস্ট)  রাতে আশপাশের ফ্লাটের লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে  উত্তরা পশ্চিম  থানাধীন ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর বাসার ফ্ল্যাট থেকে   হোলগার কাউসমানের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

আইনি প্রক্রিয়া শেষে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিন গাজী বলেন, ঘটনাস্থল থেকে প্রায় দেড়শ  ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধের খালি প্যাকেট পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করার জন্যই ওষুধ খেয়েছেন। হোলগার একটি ট্যুরিজম কোম্পানিতে বিদেশিদের গাইড হিসেবে কাজ করতেন। তার সঙ্গে আরেক জন থাকতেন, তিনি কয়েকদিন আগে ঢাকার বাইরে গেছেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ  জানা যাবে।

/এআইবি/এআরআর/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম