শুক্রবার জুমা’র পর বায়তুল মোকাররমে মাহবুব তালুকদারের জানাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২২, ১৮:০৪আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৬:০৫

সাবেক নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের জানাজা আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর একটি কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। সাবেক নির্বাচন কমিশনারের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মাহবুব তালুকদারের মৃত্যু হয়। তার মেয়ে আইরিন মাহবুব বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম মসজিদে মাহবুব তালুকদারের জানাজার জন্য পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাহবুব তালুকদারের ইচ্ছা ছিল রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যেন তার দাফন হয়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন মাহবুব তালুকদার। বুধবার ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮০ বছর।

আরও পড়ুন:

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
কোরবানির মূল শিক্ষা একত্ববাদ ও আত্মসমর্পণ: বায়তুল মোকাররমের খতিব
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ