অতিরিক্ত ভাড়া নেওয়ায় ১৬টি বাসকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৯:০৭

জ্বালানি তেলের দাম কমানোর পরও অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে শুক্রবার (২ সেপ্টেম্বর) এই দুই মহানগরের ১৪টি স্পটে ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ১৬টি বাসকে ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন জানান, রুট ভায়োলেশন/পারমিটবিহীন রুটে চলাচল, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস না থাকা, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধে ঢাকা ও চট্টগ্রামে ৪২টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এক লাখ ৯০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া রুট পারমিট না থাকায় দুটি গাড়ি ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।

বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি তদারকি করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম, সচিব এটিএম কামরুল ইসলাম, পরিচালক (রোড সেফটি) মাহবুব-ই-রাব্বানী পরিচালক (অপারেশন) লোকমান জোসেন মোল্লা ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন। এ সময় বাস ও মিনিবাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দামের কমানোর পর বুধবার (৩১ আগস্ট) বনানীর কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত জানায় বিআরটিএ। সে হিসেবে, বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়ে দূরপাল্লার ক্ষেত্রে ২ টাকা ১৫ পয়সা ও মহানগরে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া ২ টাকা ৩৫ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়।

বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কিনা, তা দেখতে বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমআরএস/এফএস/
সম্পর্কিত
সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, চালক-মালিকদের সশরীরে হাজিরের নির্দেশ
গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক, না করলে কী হবে?
সড়ক দুর্ঘটনায় হতাহত ২৯ পরিবার পেলো ১ কোটি ১ লাখ টাকা
সর্বশেষ খবর
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
মির্জা ফখরুলকে নেপালের প্রেসিডেন্টের অভিনন্দন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
চিকিৎসাধীন সেই শিক্ষকের মৃত্যু, অভিযুক্তদের বাড়িঘরে আগুন
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে এবার নতুন আশা
বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি ফুটবলারকে নিয়ে এবার নতুন আশা
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
রাকসু প্রতিনিধিদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
মন্ত্রিসভায় রদবদল: নতুন সদস্যরা কে কোন মন্ত্রণালয়ে
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী