গণপরিবহনে অনিয়ম: ৬৩ বাসকে আড়াই লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২, ২০:১৬

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে সড়কে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৩টি বাসকে ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করেছে।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করে বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ১৪টি স্পটে ৯টি ভ্রাম্যমাণ আদালত ১৩টি বাসের বিপরীতে ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া রুট ভায়োলেশন/রুট পারমিটবিহীন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন, ওয়েবিল, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ লাখ ৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া রুট পারমিট না থাকায় ১টি গাড়ি ডাম্পিং স্টেশনে এবং এক দালালকে কারাগারে পাঠানো হয়েছে।

বিআরটিএ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন সংস্থার চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট) আজিজুল ইসলাম ও উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিন।

এ সময় বাস ও মিনি বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দামের কমানোর পর বুধবার (৩১ আগস্ট) বনানীর কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠক করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত জানায় বিআরটিএ। সে হিসেবে, বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমিয়ে দূরপাল্লার ক্ষেত্রে ২ টাকা ১৫ পয়সা ও মহানগরে ২ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। ডিটিসিএ আওতাভুক্ত বাসের ভাড়া ২ টাকা ৩৫ পয়সা করা হয়েছে। সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা আর মিনিবাসে ৮ টাকা করা হয়।

বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানিয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী জানান, নতুন ভাড়ার চেয়ে বেশি আদায় হচ্ছে কিনা, তা দেখতে বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমাণ আদালত মাঠে নামবে। তাদের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরাও থাকবেন। কোনও অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।

/এমআরএস/এমএস/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
মহাসড়কে ৭ দিন বন্ধ থাকবে পণ্যবাহী যান চলাচল
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম