‘মজুরি বোর্ড গঠন ও শ্রমিকদের যৌক্তিক মজুরি ঠিক করা দরকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৬

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে, তাই এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে মজুরি বোর্ড গঠন করে একটা যৌক্তিক বেতন ঠিক করা দরকার।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের মিলনাতায়নে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ১৬তম দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

টিপু মুনশি বলেন, ‘আপনাদের (গার্মেন্টস শ্রমিক) দাবিগুলো যৌক্তিক। তবে এর কিছু দাবি শ্রম মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। আমার সঙ্গে যেগুলো জড়িত— আপনাদের রেশনের কথা আসছে। আমি বাণিজ্যমন্ত্রী হিসেবে শ্রম মন্ত্রণালয়কে বলতে পারবো এবং মালিক পক্ষকেও বলতে পারবো— খুব শিগগিরই মজুরি বোর্ড গঠন করে এখনকার অবস্থার পরিপ্রেক্ষিতে একটা যৌক্তিক বেতন ঠিক করা দরকার। কারণ, তাদের কষ্ট হচ্ছে, জিনিসপত্রের দাম অনেক বেড়েছে।’

ট্রেড ইউনিয়ন গঠনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘আপনাদের সঙ্গে আমি একমত ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। কিন্তু সেটা যৌক্তিক হতে হবে। আপনাদের মনে রাখতে হবে, যে ফ্যাক্টরিতে কাজ করেন, সেই ফ্যাক্টরি আপনাদের অন্ন দেয়। আবার ফ্যাক্টরির মালিকদেরও আপনাদের প্রয়োজন। তাই দুপক্সই যৌক্তিকভাবে পাশাপাশি নিজ দরকারে কাজ করে যেতে হবে।’

শ্রমিক নেতাদের উদ্দেশ করে বানিজ্যমন্ত্রী বলেন, ‘অনেক শ্রমিক নেতা আছেন, সভাপতি হবার পর কাজ করতে চান না। এটা ঠিক না। তাদের শ্রমিকদের অধিকার আদায়ে আরও আন্তরিক হতে হবে। শ্রমিকদের জন্য কাজ করতে হবে। নেতা হওয়া মানে ঘুরে বেড়ানো না।’

জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য শামসুন নাহার, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী  সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জোবায়দা পারভীন প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
এবার কোরবানির পশুর চামড়া পাচারের সম্ভাবনা নেই: বাণিজ্যমন্ত্রী
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের