খবর প্রকাশের জেরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ৬ মাস স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৫

দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার সংবাদ প্রকাশের জের ধরে সময় টিভির তিন সাংবাদিকের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের সে রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিন সাংবাদিক হলেন, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, সহযোগী বিশেষ প্রতিবেদক আফজাল হোসেন ও জেষ্ঠ্য বার্তা সম্পাদক মানোয়ার হোসেন।

সাংবাদিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও শাহীনুজ্জামান।

এর আগে দুর্নীতির অভিযোগে ২০১৯ সালের ৫ আগস্ট দুর্নীতি দমন কমিশনের নোয়াখালীর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুবেল আহমেদ (দুদক) নোয়াখালী জেলা জজ আদালতের নাজির আলমগীর হোসেনসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন। 

পরে ওই মামলায় দুদকের দেওয়া প্রতিবেদন নিয়ে সময় টিভিতে সংবাদ প্রকাশিত হয়। এরই জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইন ও মানহানির অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

মানহানির মামলাটিতে নোয়াখালী আদালতের নাজির আলমগীর হোসেন ২০২১ সালের ৫ মে জেলার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের