সাফজয়ীদের লাগেজে চুরির প্রমাণ পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ

বাংলা ট্রিবউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাফজয়ী ফুটবলারদের লাগেজে কোনো চুরির ঘটনা ঘটেনি। ফুটবলাররা অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজ বুঝে পেয়েছেন বলে দাবি করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে ফুটবল দলের দুজন নারী সদস্যের ব্যাগ (হোল্ড ব্যাগেজ) থেকে ডলার ও টাকা চুরির অভিযোগ পাওয়া যায়। এই অভিযোগের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সিসি টিভি ফুটেজ পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে। তাতে দেখা যায়, বিমানবন্দরে চুরির কোনও ঘটনা ঘটেনি। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তা ইমরানকে অক্ষতভাবে সব লাগেজ হস্তান্তর করা হয়।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল গত ২১ সেপ্টেম্বর দুপুর ১টা ৪২ মিনিটে বিজি-৩৭২ ফ্লাইটে কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করে। ১টা ৫৮ মিনিটে ব্যাগেজ মেকআপ এরিয়ায় ট্রলি আসে। ১টা ৫৯ মিনিটে ব্যাগেজ মেকআপ এরিয়ায় প্রথম লাগেজ ড্রপ হয়। দুপুর ২টায় কনভেয়ার বেল্ট-০৮-এ প্রথম লাগেজ ড্রপ হয়। দুপুর ২টা ৮ মিনিটে মেকআপ এরিয়ায় শেষ ব্যাগেজ ড্রপ হয়।

এরপর বাফুফের প্রটোকল প্রতিনিধি ও দুজন লাগেজ ট্যাগ চেক করে সম্পূর্ণ অক্ষত ও তালাবদ্ধ অবস্থায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাগেজ বুঝে নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাওয়ার পর রাতে জানা যায়, বিমানবন্দর থেকে ডলার ও টাকা চুরি হয়েছে ফুটবলারদের। যেখানে শামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার এবং কৃষ্ণা রানী সরকারের ৪০০ ডলার ও ৫০ হাজার টাকা চুরি গেছে। এ ছাড়া মার্জিয়ার কিছু নেপালি রুপি ও অন্যদের সাবান চুরি হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিমানবন্দরে একটি লম্বা ব্যাগে ট্রলির মধ্যে ছিল সবকিছু। সেখান থেকে এমন ঘটনা হয়েছে। রাতে বাফুফে ভবনে ফেরার পর বুঝতে পেরেছেন চুরির ঘটনা। এতে শামসুন্নাহার-কৃষ্ণাসহ অন্যদের মন বেশ খারাপ হয়।

জাতীয় দলের কোচ গোলাম রব্বানী ছোটন বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, ‘রাতে ওদের ডলার ও অর্থ চুরির বিষয়টি জানা গেছে। এটা বেশ দুঃখজনক ঘটনা।'

/সিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
নেপালের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন আফঈদা
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের