রাজধানীর কদমতলীতে ধর্ষণের ঘটনায় ৩ জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

রাজধানীর কদমতলী এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. সোহেল বেপারী, রানা বেপারী ও মো. আক্তার আলী। এ ছাড়া সজল নামে এক আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ট্রাইবুনাল খালাস দিয়েছেন।

মামলার সংক্ষিপ্ত অভিযোগে জানা যায়, রাজধানীর কদমতলী এলাকায় নোয়াখালী পট্টির গেসুর বাড়ির ভাড়াটে আব্দুর রাজ্জাক মাদবরের বাড়িতে আসামিরা ও দুই ভুক্তভোগী কিশোরীর পরিবার ভাড়া থাকতো। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০টার দিকে আসামিরা দুই কিশোরীর পরিবারের বাসার দরজার কড়া নাড়ে। পরে বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে দরজা লাগিয়ে দুই কিশোরী ধর্ষণ করে।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী থানায় একটি মামলা করে দুই ভুক্তভোগীর পরিবার। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ করে এ রায় ঘোষণা করেন।

/টিএইচ/এনএআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম