দেশে ফিরলেন তাকরিম, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১০:২৪

দেশে ফিরেছেন সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ‘৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা’য় তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ সালেহ আহমদ তাকরিম। ১১১টি দেশের প্রতিযোগীদের মধ্যে ৩য় স্থান অর্জন করেছেন বাংলাদেশের তাকরিম।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেশে ফিরলে তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষ সমবেত হয় বিমানবন্দর। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের পক্ষ হতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফুলেল শুভেচ্ছা  জানিয়ে স্বাগত জানায় মন্ত্রণালয়।

এদিকে রাত হলেও হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে হাজির হয়। বিমানবন্দর থেকে শোভাযাত্রার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হয়।

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিযোগী সালেহ আহমদ তাকরিমকে বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের মধ্যে তৃতীয় বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়।

তাকরিম পুরস্কার হিসেবে পেয়েছেন এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা)। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তার উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ, ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আলে শেখ।

সালেহ আহমাদ তাকরিম টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। সে রাজধানীর ‘মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী মাদরাসা’র কিতাব বিভাগের শিক্ষার্থী।

/সিএ/এমএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম