তাঁত বোর্ডে দুর্নীতি

মেশিনের বিবরণ বদল করে ৫৮ কোটি টাকার ওয়ার্ক অর্ডার

আমানুর রহমান রনি
৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৮:০০

তাঁত বোর্ডের হ্যান্ড লুম সার্ভিস সেন্টারের জন্য যন্ত্রপাতির স্পেসিফিকেশন বা বিবরণ কেমন হবে,  প্রকল্পের শুরুতেই তা নির্ধারণ করে দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তাদের উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনায় (আরডিপিপি) কোন মেশিনের কী গুণাবলি থাকবে, তা নির্দিষ্ট করে দেওয়া হয়। তবে সেই গুণাবলি পরিবর্তন করে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওয়ার্ক অর্ডার দেয় তাঁত বোর্ড। যা বিশেষজ্ঞ কমিটির তদন্তে ধরা পড়েছে।

মূলত ঠিকাদারি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে এবং তাঁত বোর্ডের অসাধু কয়েকজন কর্মকর্তা আর্থিকভাবে লাভবান হতে এই অনিয়ম করেছেন। বাংলা ট্রিবিউনের কাছে এ সংক্রান্ত তথ্য-প্রমাণ ও দলিলাদির কপি আছে।

বাংলা ট্রিবিউনের অনুসন্ধানে জানা যায়, বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠার পর ঠিকাদার প্রতিষ্ঠান এ কে সোবহান ট্রেডার্সের সরবরাহকৃত যন্ত্রপাতির মান, গ্রহণযোগ্যতা এবং স্থাপনের অগ্রগতি যাচাইয়ের জন্য তাঁত বোর্ড ২০২২ সালের ২৪ জুন বিশেষজ্ঞদের সমন্বয়ে ছয় সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করে।

এই বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদনে দেখা গেছে, শাহজাদপুরের সার্ভিস সেন্টারের ১৪টি যন্ত্রপাতির স্পেসিফিকেশন (বিবরণ) পরিবর্তন করে তা সরবরাহ করা হয়েছে। আরডিপিপিতে যেভাবে বলা হয়েছে, সেই বিবরণ অনুযায়ী যন্ত্র সরবরাহ করা হয়নি। ইয়ার্ন প্যাকেজ ডাইং মেশিনের বিষয়ে আরডিপিপিতে বলা হয়েছে—সেটেক্স জার্মানি প্রসেসরের কথা। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সরবরাহ করেছে ইউরোপিয়ান প্রসেসর। স্টিম বয়লার মেশিনটি হওয়ার কথা—ড্রাইভিং সিস্টেম পিএলসি, এসি মটর উইথ ইনভার্টার। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের সরবরাহ করা মেশিনে এসবের কোনও কিছুই উল্লেখ নেই বলে তদন্ত প্রতিবেদনে তুলে করা হয়েছে। এভাবে প্রতিটি ভারী যন্ত্রপাতির গুণাবলি ও মানের বিষয়ে যা চাওয়া হয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান তা না মেনে নিজেদের ইচ্ছেমতো যন্ত্র সরবরাহ করেছে।

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাংলাদেশ তাঁত বোর্ডের কার্যালয়

অনুসন্ধানে জানা যায়, কুষ্টিয়ার কুমারখালী সার্ভিস সেন্টারে সরবরাহ করা যন্ত্রপাতিরও বিবরণ পাল্টে দিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান অন্য মেশিন সরবরাহ করেছে। হাংক মর্চারাইজিং মেশিন, ড্রাইং মেশিন, স্যাম্পল ডাইং মেশিন, ওয়াশিং ফাস্টনেস মেশিন, সেভের বোল ক্যালেন্ডার মেশিন, জাম্বু জিগার, হিট সেট স্টানার মেশিন ও হাইস্পিড সাইজিং মেশিন উইথ অল অ্যাক্সেসরিজ মেশিনের স্পেসিফিকেশন পরিবর্তন করে আনা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এ কে সোবহান ট্রেডার্সের  মালিক মঞ্জুরুল ইসলাম সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মতিয়ার রহমান একজন অসাধু ব্যক্তি। তিনি আমাদের কাছে ঘুষ চেয়েছিল। কিছু দিন পর পর এই কমিটি, সেই কমিটিকে টাকা দিতে হবে। আমরা তাদের টাকা দেইনি। কারণ, যে বাজেটে আমাদের মেশিন আমদানি করতে বলা হয়েছে, সেই দামে কোথাও মেশিন পাওয়া যাবে না। আমরা তারপরও আমদানি করেছি। মেশিন নিয়ে এসেছি। তারা মেশিনগুলো বাইরে (খোলা জায়গায়) ফেলে রাখা হয়েছে। সে কারণে সেগুলো পুরান মনে হয়েছে। আমাদের কাছে সব ধরনের কাগজপত্র রয়েছে।’

ঠিকাদার সুমনের এই অভিযোগের বিষয়ে মতিয়ার রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সাইটে গিয়ে যা পেয়েছি, যা দেখেছি, তা প্রতিবেদনে উল্লেখ করেছি। এখন তাঁত বোর্ড ব্যবস্থা নেবে।’

যন্ত্রপাতির বিবরণ পরিবর্তনের নেপথ্যে ডিজিএম মঞ্জুরুল

ঠিকাদারি প্রতিষ্ঠানকে ওয়ার্ক ওয়ার্ডার দেওয়া হয় ২০২০ সালের ফেব্রুয়ারিতে। সে সময় প্রকল্পটির পরিচালক ছিলেন তাঁত বোর্ডের সাবেক সদস্য (অর্থ) মামুনুর রহমান খলিলী। ক্রয় কমিটিতে উপ-মহাব্যবস্থাপক (অপারেশন) ছিলেন মো. মঞ্জরুল ইসলাম। যন্ত্রপাতির স্পেসিফিকেশন বা বিবরণ পাল্টে দেওয়ার নেপথ্যে ছিলেন তিনি। মন্ত্রণালয়ের আরডিপিপি পরিবর্তন করেন এই মঞ্জুরুল। তদন্ত কমিটির কাছে দেওয়া মামুনুর রহমান খলিলীর বক্তব্যে এসব উঠে এসেছে। খলিলী কমিটিকে বলেছেন, ‘মঞ্জুরুল ইসলাম যন্ত্রপাতি সম্পর্কে ভালো জানেন বলে তাকে ক্রয় কমিটিতে রাখা হয়েছিল। তিনি যন্ত্রপাতির স্পেসিফিকেশন পরিবর্তন করেছেন। তিনি যে পরিবর্তন করে দিয়েছেন, তা আমি বুঝতে পারিনি। পরে পাল্টে দেওয়া স্পেসিফিকেশনে ওয়ার্ক অর্ডার দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে।’ সংশ্লিষ্টরা বলছেন, যন্ত্রপাতির বিষয়ে অনভিজ্ঞ প্রকল্প পরিচালক মামুনুর রহমান খলিলী তখন মঞ্জুরুল ইসলামের কারসাজি ধরতে পারেনি।

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জুরুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবকিছুই ঠিক আছে। কোনও কিছুই পরিবর্তন করা হয়নি। আমার সেই সুযোগ নেই। কারণ, কমিটির সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে থাকেন।’

কুষ্টিয়ার কুমারখালিতে তাঁত বোর্ডের সার্ভিস সেন্টার। খোলা জায়গায় রাখা হয়েছে মূল্যবান যন্ত্রপাতি

দায় নিতে রাজি নয় ঠিকাদারি প্রতিষ্ঠান

নির্ধারিত সময়ের মধ্যে যন্ত্রপাতি আমদানি, প্রতিস্থাপন ও ট্রায়েলে না যেতে পারার বিষয়ে দায় নিতে চায় না খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান ‘এ কে সোবহান ট্রেডার্স’। প্রতিষ্ঠানটির মালিক মঞ্জুরুল ইসলাম সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই কাজটি প্রথমে একটি প্রতিষ্ঠান পেয়েছিল। তারা এক বছর ধরে ঘুরিয়েছে, কোনও এলসি ওপেন করেনি। এরপর আমারা কাজটি পাই। কাজ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুলনা শিপইয়ার্ডকে দিয়ে করোনার মধ্যেই এলসি ওপেন করি। মেশিনপত্র আনতে শুরু করি।

বন্দর থেকে যন্ত্রপাতির কন্টেইনার সরাসরি সাইট এলাকায় নিয়ে যাই। আমাদের সব মেশিন আমদানির কাগজপত্র রয়েছে। টেকনিক্যাল কমিটি বললেই হবে না। তারা আমাদের কাছে টাকা চেয়েছিল, আমরা টাকা দেইনি। তাই তারা এমন রিপোর্ট দিয়েছে। আসলে কোনও পুরনো মেশিন দেওয়া হয়নি। আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো।’

তাঁত বোর্ডের দুর্নীতি নিয়ে তিন পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ  প্রকাশিত হলো দ্বিতীয় পর্ব। আগামীকাল প্রকাশিত হবে শেষ পর্ব।

# তাঁত বোর্ডের সার্ভিস সেন্টারের ছবি পাঠিয়েছেন বাংলা ট্রিবিউনের কুষ্টিয়া ও সিরাজগঞ্জ প্রতিনিধি

আরও পড়ুন:

পুরনো মেশিনকে নতুন দেখিয়ে কিনেছে তাঁত বোর্ড!

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম