সরকারি সফরে সুইজারল্যান্ড গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৪:০৩আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৪:০৩

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সরকারি সফরে সুইজারল্যান্ডে গেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে তিনি সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। সফরকালে তিনি সুইজারল্যান্ড রেইনমেটাল এয়ার ডিফেন্স কোম্পানির সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুইজারল্যান্ডের প্রতিষ্ঠানটি থেকে নির্মিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওরলিকন এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ সেনাবাহিনীতে সংযুক্ত হয়েছে। ক্রয়কৃত অবশিষ্ট ওরলিকন গান সিস্টেম তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যা সেনাবাহিনী প্রধান পর্যবেক্ষণ করবেন। এর কার্যকারিতা যাচাইয়ের নিমিত্তে ফায়ারিংও প্রত্যক্ষ করবেন।

সফরকালে সেনাবাহিনী প্রধান সুইজারল্যান্ডের সশস্ত্র বাহিনী এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাতকালে তারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার সামরিক বিষয়াদি ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। 

সফর শেষে সেনাবাহিনী প্রধানের আগামী ১১ অক্টোবর দেশে পোঁছানোর কথা রয়েছে।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে একমত বাংলাদেশ-সুইজারল্যান্ড
‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের