হবিগঞ্জে জেলা পরিষদ নির্বাচন

চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে রিটের ‍আদেশ মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৩:৩৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৩:৩৭

হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শাহীন আহমেদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা রিটের ওপর আগামীকাল মঙ্গলবার (১১ অক্টোবর) আদেশের দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। রিটটির শুনানি শেষে সোমবার (১০ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন নির্ধারণ করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইকালে স্বাক্ষর নিয়ে জটিলতা থাকায় এবং প্রার্থী উপস্থিত হয়ে স্বাক্ষর প্রমাণ করতে না পারায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদিকুল ইসলাম। পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে বিভাগীয় কমিশনার কার্যালয়ে শাহীন আহমেদ আপিল করেন। তবে গত ২২ সেপ্টেম্বর সে আপিল নামঞ্জুর করা হয়। এরপর প্রতিকার চেয়ে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন।

প্রসঙ্গত, গত ২৬ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক দেওয়া হয়। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন, ৯টি সাধারণ সদস্য পদে ৩১ জন ও তিনটি সংরক্ষিত নারী সদস্য পদে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/বিআই/এফএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম