যাত্রী নিরাপত্তায় বাসের ভেতরেও নিবন্ধন নম্বর প্রদর্শনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৪:৪১আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৪:৪১

যাত্রীদের নিরাপত্তায় বাসের ভেতরেও নিবন্ধন নম্বর প্রদর্শনের দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সোমবার (১৭ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ ও নির্বাহী পরিচালক সাইদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, বেশ কয়েক বছর ধরেই রাতে ফাঁকা বাসে নারী যাত্রীদের ধর্ষণ ও হত্যার মতো ঘটনা ঘটেছে। আবার অতিরিক্ত ভাড়া নিয়ে বাকবিতণ্ডায় যাত্রীকে বাস থেকে ফেলে হত্যা করাও হয়েছে। এছাড়া প্রায় প্রতিদিনই যাত্রীবাহী বাসের চালক-শ্রমিকদের বিরুদ্ধেও নানারকম অভিযোগ উঠছে।

যাত্রীবাহী বাসের চালক-শ্রমিকদের বিরুদ্ধে অভিযোগ তুলে বিবৃতিতে বলা হয়, ‘তারা মনে করে, একই কোম্পানির অনেক বাস থাকায় কোন বাসে তারা অপরাধ ঘটছে, এটা ভুক্তভোগী নির্দিষ্ট করে বলতে পারবে না। কারণ ভুক্তভোগী বা অন্য যাত্রীরা বাসের নম্বর জানে না। বাস্তবতা হলো, লোকাল বা সাধারণ মানের বাসে কাউন্টারভিত্তিক টিকেট থাকে না, থাকলেও টিকেটে বাসের নম্বর উল্লেখ থাকে না। তাছাড়া নম্বর প্লেট বাসের সামনে ও পেছনে থাকার কারণে যাত্রীরাও নম্বর দেখে বাসে ওঠেন না। ফলে বাসের শ্রমিকরা এক প্রকার নিরাপদ বোধ করেই অপরাধে জড়ায়। যদিও অধিকাংশ অপরাধের পরে অপরাধীরা ধরা পড়ে। কিন্তু অপরাধ সংঘটিত হওয়ার পরে ধরা পড়লে তো আর ক্ষতি পোষানো যায় না।’

বিবৃতিতে আরও বলা হয়, 'এই বাস্তবতায়, বাসের ভেতরে যদি বাসের নিবন্ধন নম্বর বড় করে লেখা থাকে, তাহলে যাত্রীরা নম্বরটি তাদের পরিচিতদের কাছে মোবাইলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে। এতে করে বাসের চালক–শ্রমিকরা মনে করবে, তারা অপরাধ করে পার পাবে না। কারণ বাসের নম্বর যাত্রীরা আগেই পরিবার-পরিজনকে জানিয়ে দিয়েছে। অতএব তাদের দ্বারা কোনও যাত্রীর ক্ষতি হলে পুলিশ তাদের দ্রুত গ্রেফতার করবে। এই ভয়ে তারা বাসে কোনও ধরনের অপরাধ করতে সাহস পাবে না।’

এই বিবেচনায় রোড সেফটি ফাউন্ডেশন মনে করে, বাসের ভেতরে বাসের নিবন্ধন নম্বর প্রদর্শনই বাসে চালক-শ্রমিক কর্তৃক সংঘটিত অপরাধ প্রতিরোধের সবচেয়ে উপযুক্ত পদক্ষেপ। তাই সংগঠনটি সকল যাত্রীবাহী বাসের ভেতরে নিবন্ধন নম্বর প্রদর্শনের ব্যবস্থা করতে বিআরটিএ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে সংগঠনটি যানবাহনের মালিক ও শ্রমিকদের মোটিভেশনাল প্রশিক্ষণের উপর গুরুত্বারোপ করেন।

/এমআরএস/ইউএস/
সম্পর্কিত
চার্ট আসার আগেই বাড়ানো হয়েছে বাস ভাড়া, যাত্রী-স্টাফ বাগবিতণ্ডা
সর্বনিম্ন ভাড়া ১০ টাকা
প্রজ্ঞাপনের আগেই বেড়েছে বাসভাড়া, দূরপাল্লায় ১০০ টাকা পর্যন্ত বেশি
সর্বশেষ খবর
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
ই-রিসোর্স ব্যবহারের সুযোগ বাড়াতে হিট-বিডিরেনের চুক্তি
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
গাড়ির চেয়েও ছোট বিমান, তবু উড়েছে আকাশে!
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরে ইরান হামলা চালালে কী ঘটবে?
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের দুই তরুণের অভিষেক
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন