স্কলাসটিকার মিরপুর শাখায় ‘হাইস্কুল মিউজিক্যাল’ মঞ্চস্থ

বাংলা ট্রিবিউন ডেস্ক
৩০ অক্টোবর ২০২২, ১৭:০২আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১৭:০২

স্কলাসটিকা স্কুলের মিরপুর সিনিয়র শাখায় দুই দিনব্যাপী বার্ষিক নাট্যানুষ্ঠান শনিবার (২৯ অক্টোবর) শেষ হয়েছে। স্কুলের এসটিএস মিলনায়তনে দু’দিনের এ অনুষ্ঠানে ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটক মঞ্চস্থ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারিক আনাম খান। তিনি বলেন,  ‘যেকোনও শিল্পই সত্য, ন্যায় ‍ও সুবিচারের পক্ষে কথা বলে।’ তাই তিনি শিক্ষার্থীদের বেশি বেশি শিল্পচর্চার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কলাসটিকার মিরপুর সিনিয়র শাখার প্রিন্সিপাল নুরুন নাহার মজুমদার।

 ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকের একটি দৃশ্য বিশিষ্ট নাট্যকার পিটার বারসোকিনির লেখা ‘হাইস্কুল মিউজিক্যাল’ নাটকটি পরিচালনা করেন সানি ঘোষ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয়ে অংশ নেয়— স্কুলের ড্রামা মিউজিক ও ড্যান্স ক্লাবের সদস্য আবিদ আল জুবায়ের, আরিয়ান অয়ন, অনন্য আদ্রি জারা, রাইমা অয়ন রোজ, ওয়াছিস ইহসান, ইরাম আশরাফি বারি নদী ও ফাইয়াজ মামুন প্রমুখ। সংগীত পরিচালনায় ছিলেন শুভ্রা কর্মকার।

বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক চমৎকার এ নাট্যানুষ্ঠান উপভোগ করেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম