সিলেটের ৬ যুবককে গ্রিসে পাচারের অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২১:৫৪আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২১:৫৪

সিলেটের ৬ যুবককে গ্রিসে পাচার করার অভিযোগে মানবপাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গতকাল সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. ছালাউদ্দিন (৪১) নামের ওই সদস্যকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

তিনি জানান, সিআইডির উপপরিদর্শক (এসআই) আব্দুস সামাদ মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে মানবপাচারকারী মো. ছালাউদ্দিনকে গ্রেফতার করেছে সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট।

ভুক্তভোগী ছয় জনের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। তারা হলো মুমিন আলী ফাহাদ, মোহাম্মদ আলম, নাজিম উদ্দিন, শরীফ উদ্দিন ও কাদির হোসেন। ভুক্তভোগী সবার বাড়ি সিলেটে।

এসএসপি নজরুল ইসলাম বলেন, গ্রেফতার ছালাউদ্দিন অন্য আসামিদের সহায়তায় ছয় ভুক্তভোগীকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিস পাঠানোর আশ্বাস দেয়। ভুক্তভোগীরা আসামির কথায় প্রলুব্ধ হয়ে আগ্রহ প্রকাশ করেন। পরে ছালাউদ্দিন ও তার সহযোগীরা তাদের কাছ থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা নেয়। এ ছাড়া ছালাউদ্দিন ও তার সহযোগীরা বিদেশ পাঠানোর কথা বলে বিভিন্ন লোকের কাছ থেকে আরও টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে।

২০২০ সালে এ ঘটনায় সিলেট গোয়াইনঘাট থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা হয়েছে।

এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির মানবপাচার অপরাধ দমন ইউনিট কাজ করে যাচ্ছে বলে জানান তদন্ত বিভাগের এই কর্মকর্তা।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের