এখনও এমআরটি পুলিশ পায়নি মেট্রোরেল

রাশেদুল হাসান
২১ নভেম্বর ২০২২, ২৩:৫৯আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২৩:৫৯

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও অংশে মেট্রোরেলের অবকাঠামো উন্নয়ন কাজ প্রায় শেষ। অন্যান্য প্রস্তুতিমূলক কাজও প্রায় সম্পন্ন। আগামী মাসের মাঝামাঝি সময়ে এটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। কিন্তু মেট্রোরেলের যাত্রী ও স্থাপনার নিরাপত্তার জন্য পুলিশের জনবল পায়নি মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন, ‘আমরা এখনও পুলিশের জনবল পাইনি। এটি এখন সচিব কমিটিতে রয়েছে। আশা করি আগামী সভায় বিষয়টির সুরাহা হবে।'

ডিএমটিসিএল সূত্রে জানা যায়, এমআরটি পুলিশ ইউনিট গঠনে ২০২১ সালের মাঝামাঝিতে পুলিশ সদর দফতর বিভিন্ন পদবীর ৮০৯ জন সদস্যের জনবলের একটি কাঠামো গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিল। সেখানে একজন উপ-মহাপরিদর্শক, একজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক, তিনজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার, তিনজন সহকারী পুলিশ সুপার, ১৪ জন পরিদর্শক, ২১ জন উপ-পরিদর্শক, একজন সার্জেন্ট, ৭৪ জন সহকারী উপ-পরিদর্শক, ২৫ জন নায়েক, ৬৩৯ জন কনস্টেবল রাখা হয়েছে।

তবে এর মধ্যে ৩৫৭ সদস্যের যে ইউনিট গঠন করা হচ্ছে, তাদের দায়িত্ব থাকবে উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলে।

তারা জানিয়েছেন, পুলিশ সদস্য প্রতিটি স্টেশনে মোতায়েন থাকবে। পাশাপাশি প্রতিটি স্টেশনে তাদের জন্য ফাঁড়ি থাকবে।

পুলিশ থেকে জনবল পাওয়ার পর তাদের প্রশিক্ষণ ও দায়িত্ব বণ্টনে এক মাস সময় লাগার কথা বলেছিলেন  ডিএমটিসিএলের এমডি এমএএন ছিদ্দিক।

জনবল না পেলে মেট্রোরেলের উদ্বোধনে পিছিয়ে যাবে কিনা জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগে আছে। পরবর্তী সভা হলেই অনুমোদন পাওয়া যাবে। উনাদের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের বেশি প্রয়োজন ছিল অপারেশন এবং মেইটেনেন্সের লোক, সেগুলো পদে আমরা লোক নিয়োগ দিয়েছি।'

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘এটা নিয়ে আসলে কোনও জটিলতা নেই। তাদের এমনি দিয়ে দেওয়া যায় না। আমরা যাদের নিয়ে টিম গঠন করবো তাদের বেতন কে দেবে, এ বিষয়গুলো প্রসেস চলছে।’

কবে নাগাদ পুলিশ থেকে জনবল পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, ‘ডিসিশন ফাইনাল হয়নি। এই কর্তৃত্বটা পুলিশের কাছে থাকবে নাকি মেট্রোরেলের কাছে থাকবে, এই সিদ্ধান্তের জন্যই বোধহয় দেরি হচ্ছে। এ বিষয় পুলিশ ডিপার্টমেন্ট বলতে পারবে।’

পরে বিষয়টি জানতে পুলিশ সদর দফতরে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘আমি যতদূর জানি, বিষয়টি এখনও অনুমোদন হয়নি। কবে হতে পারে জেনে জানাতে পারবো।’

উল্লেখ্য, ঢাকার উত্তর থেকে মতিঝিল এমআরটি লাইনের উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজ প্রায়ই শেষ। এ রুটে ১০টি ট্রেন এখন পরীক্ষামূলক চলাচল করছে। আগামী মাসে মাঝামাঝি সময়ে দেশের অন্যতম বড় এই মেগাপ্রকল্প জনসাধারণের চলাচলের জন্য উদ্বোধন হতে পারে বলে জানা গেছে।

/ইউএস/
সম্পর্কিত
ককটেল-বাসে আগুন-নতুন উগ্রবাদী সংগঠন: বাড়ছে উদ্বেগ
জামিন নিয়ে কুমিল্লার এসপির মন্তব্যের ব্যাখ্যা চেয়ে আইনি নোটিশ
যুবলীগ কর্মীকে ধরতে বাসায় অভিযান, না পেয়ে বাবাকে গ্রেফতার
সর্বশেষ খবর
আজ কেমন থাকবে আবহাওয়া
আজ কেমন থাকবে আবহাওয়া
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
২১৬ দিন পর সচল যমুনা সার কারখানা
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার