থানায় গিয়ে পুলিশের ওপর হামলা, রিভারসাইড হাসপাতালের এমডিসহ গ্রেফতার ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ০১:৫৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ০১:৫৬

কামরাঙ্গীর চরের রিভারসাইড হাসপাতালের নার্স লাবনীকে মারধরের ঘটনায় ওই নার্স থানায় মামলা করে। পুলিশ কেন মামলা নিয়েছে, এতে ক্ষিপ্ত হয়ে হাসপাতালের লোকজন নিয়ে থানায় এসে হামলা চালান রিভারসাইড হাসপাতালের এমডি ডা. এম এইচ উসমানী। এ ঘটনায় ডা. উসমানীসহ ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার পরে রিভারসাইড হাসপাতালের এমডি ডা. এম এইচ উসমানী ওই হাসপাতালের ৭০ থেকে ৮০ জন স্টাফসহ থানায় এসে নার্সের মারধরের ঘটনায় মামলা নেওয়ার কারণ জানতে চান। এছাড়া তিনি থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাকে থামানোর চেষ্টা করা হলে আরও ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের শারীরিকভাবে হেনস্থা করেন। এতে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

তিনি বলেন, গত দুই দিন আগে তার নিজের হাসপাতালের নার্সকে পিটিয়েছেন। পরে গতকাল বুধবার রাতে ওই হাসপাতালের কর্মরত একজন নার্স থানায় এসে মারধরের অভিযোগে মামলা করেন। ওই ঘটনায় পুলিশ কেন মামলা নিলো, এই অভিযোগে বৃহস্পতিবার থানায় এসে হামলা চালায় উসমানী ও তার সহযোগীরা।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সিসিটিভির ফুটেজ দেখে হামলায় অংশ নেওয়া অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া গতকাল মারধরের শিকার রিভারসাইড হাসপাতালের নার্স লাবনীর করা মামলায় ডা. উসমানীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশ হেফাজতের ঢাকা মেডিক্যালে চিকিৎসা চলছে আহত নার্সের। এছাড়া থানায় হামলার ঘটনায় আহত পুলিশ সদস্যরা চিকিৎসাধীন রয়েছে।

এর আগে সাংবাদিক হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয় উসমানীর বিরুদ্ধে। এছাড়া গতকালের ঘটনায় আরেকটি মামলা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার পুলিশের ওপর হামলার ঘটনায় আরও একটি মামলা হবে বলে জানা গেছে।

/এএইচ/এআইবি/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের