সৌদি আরবে মানবপাচারের অভিযোগে চক্রের ২ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৭আপডেট : ০২ ডিসেম্বর ২০২২, ১৯:৩৮

রাজধানীর কদমতলী এলাকা থেকে সৌদি আরবে মানবপাচার করার অভিযোগে চক্রের মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাব-৩। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) তাদের আটক করা হয়।

শুক্রবার (২ ডিসেম্বর) বিকালে র‌্যাব-৩-এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ফারজানা হক এ তথ্য জানান।

গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিরা হলেন মূল হোতা বরিশাল বাকেরগঞ্জের কাজী আরশেদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৫১) ও তার সহযোগী রংপুর মিঠাপুকুরের মৃত আব্দুল জব্বারের ছেলে লিপিয়ার হোসেন (৫২)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়।

এএসপি ফারজানা হক জানান, অভিযুক্ত দুজনের জনশক্তি রফতানির কোনও লাইসেন্স না থাকা সত্ত্বেও তারা ভুক্তভোগীদের কাছ থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

এ ছাড়া সৌদি আরবে পাঠানোর পরে সেখানে এই চক্রের সদস্যরা ভুক্তভোগীদের জিম্মি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ আদায় করে আসছিল বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এএসপি জানান, রাজধানীর কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মানবপাচার দমন আইনে একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
একজনের পাসপোর্টে আরেক নারীকে ইতালিতে প্রেরণ, গ্রেফতার ৭
সাত মাসের মেয়েকে আছাড় মেরে হত্যা, বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু