ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২২, ১৬:৫৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৭:১৮

শুক্রবার (৯ ডিসেম্বর) সরকারি ছুটির দিনের রাজধানী ঢাকার সড়কগুলোয় গণপরিবহনের উপস্থিতি একেবারেই কম। সাধারণত সরকারি ছুটির দিনগুলোয় বিনোদনকেন্দ্রে ভিড় থাকে মানুষের। কিন্তু আজ রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, পল্টন এলাকার বিভিন্ন রাস্তা ও বিজয় সরণি ও প্রগতি সরণিতে দেখা মিললো গণপরিবহনের ভিন্ন চিত্র।

রাস্তায় বের হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, আগামীকাল ১০ ডিসেম্বর (শনিবার) বিএনপির সমাবেশ কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং রাস্তায় পুলিশের ব্যাপক কড়াকড়ির কারণে আজ সড়কে গণপরিবহনের সংখ্যা কম।

রাজধানীর মিরপুর থেকে কাকরাইল এসেছেন নাসিরুদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমি আসার পথে খুবই কম গণপরিবহন দেখতে পেয়েছি। এ রকম সাধারণত দেখা যায় না। শুক্রবার মানুষ পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানা, জাদুঘরে বেড়াতে যায়। আজ এ রকমটি দেখলাম। একটি ভীতিকর পরিস্থিতি কাজ করছে সবার মধ্যে।’

ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহন

তিনি মনে করেন, ‘বিএনপির সমাবেশের আগে কী হয় না হয়, এ জন্য মানুষ আতঙ্কে আছে। আর রাস্তায় পুলিশের তল্লাশিসহ বিভিন্ন কারণে গাড়িও কমেছে। তাই মানুষের বের হওয়ার প্রবণতাও কমেছে।’

একই বিষয় জানিয়েছেন গণপরিবহন চালকরা ও তাদের সহকারীরা। জাহাঙ্গীর আলম নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক বলেন, ‘পুলিশ জায়গায় জায়গায় দাঁড় করায়। নাইটেঙ্গেল মোড়ে,  বায়তুল মোকাররম এলাকায় পুলিশ তল্লাশি করে। এ জন্য যাত্রী কম ওঠে। সিএনজি ও কম চলছে। বেশিই প্রাইভেট কার।’

তিনি আরও বলেন, ‘তা ছাড়া কাল বিএনপির প্রোগ্রাম। কী হয় না হয় কে জানে। অবস্থা খারাপ দেখলে আমিও গাড়ি চালামু না।’

ঢাকার রাস্তায় কমেছে গণপরিবহন

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ট্রাফিক) জয়নুল আবেদীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ শুক্রবার ছুটির দিন। এই ছুটির দিনগুলোতে এমনিতেই সড়কে যানবাহনের চাপ কম থাকে। আজও ঠিক তেমনি যানবাহনের চাপ কম। অন্যান্য শুক্রবারের মতোই আজও সড়কে যানবাহনের চাপ কম রয়েছে।’

/এনএআর/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী