বিএনপি’র পদত্যাগী এমপিরা কী কী সুবিধা নিয়েছেন, জানতে চেয়ে আইনি নোটিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২২, ১৩:২৩ আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১৪:০১

পদত্যাগ করা বিএনপির দলীয় সংসদ সদস্যরা গাড়ি-প্লটসহ আইন অনুযায়ী সরকারের কাছ থেকে কী কী সুযোগ-সুবিধা নিয়েছেন, তার তথ্য জানতে চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়, জনগণ তাদের পাঁচ বছরের জন্য ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আর এই পাঁচ বছরে জনগণকে সেবা দেওয়ার জন্যই তারা শপথ নিয়েছেন। অথচ পাঁচ বছর পূর্ণ না করে, জনগণকে সার্ভিস না দিয়ে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করা বেআইনি।

নোটিশ প্রাপ্তির ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে তথ্য জানাতে নোটিশ গ্রহীতাদের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার (১১ ডিসেম্বর) বিএনপির সাত এমপি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

এদের মধ্যে বর্তমানে বিদেশে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। এ সংসদ সদস্যও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এক সপ্তাহ পরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিএনপির পদত্যাগীরা জানিয়েছেন।

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের পর ইতোমধ্যে তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ হয়েছে। রবিবার (১১ ডিসেম্বর) সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেট বলা হয়, ১১ ডিসেম্বর সকালে তারা পদত্যাগ করায় এসব আসন শূন্য হয়েছে।

আরও পড়ুন:

বিএনপির ছয় এমপির আসন শূন্য ঘোষণা 

গেজেট পেলেই বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচনের সিদ্ধান্ত

বিএনপির পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ হয়েছে: স্পিকার

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

/বিআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
অস্ত্র ধারণ ইস্যুতে ইশরাক বললেন, ‘আমাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে’
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানিতে উঠছে
আবরার ফাহাদ হত্যা মামলা: আপিল বিভাগে চূড়ান্ত শুনানিতে উঠছে
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
কক্সবাজারে নেই ডিএনএ ল্যাব, ১০ মরদেহ শনাক্তে দীর্ঘ অপেক্ষা
ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল হচ্ছে: তাসকিন 
ব্যাটিংয়ে বারবার একই ধরনের ভুল হচ্ছে: তাসকিন 
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের