বিএনপির ছয় এমপির আসন শূন্য ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০২২, ২২:১৬ আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ২৩:০৩

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের পর তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশিত হয়েছে। সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম স্বাক্ষরিত গেজেট রবিবার (১১ ডিসেম্বর) প্রকাশিত হয়।

বিএনপি দলীয় ছয় সদস্যের সংসদীয় আসন শূন্য ঘোষণা করে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, ১১ ডিসেম্বর সকালে তারা পদত্যাগ করায় এসব আসন শূন্য হয়েছে।

বিএনপির সাত এমপি

যে ছয় সংসদের আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি হয়েছে তারা হলেন- উকিল আব্দুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২), জি এম সিরাজ (বগুড়া-৬), আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), জাহিদুর রহমান (ঠাকুরগাঁও-৩), মোশাররফ হোসেন (বগুড়া-৪) ও রুমিন ফারহানা (সংরক্ষিত নারী আসন ৫০)।

বর্তমানে বিদেশে অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। হারুনুর রশীদের স্ক্যান করা সই ও ইমেইলে পাঠানো পদত্যাগপত্র ‘স্বাক্ষরযুক্ত’ বিবেচিত না হওয়ায় তাকে আবার জমা দিতে হবে। এ সংসদ সদস্যও অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে এক সপ্তাহ পরে স্ব-স্বাক্ষরে পদত্যাগপত্র জমা দেবেন বলে বিএনপির পদত্যাগীরা জানিয়েছেন।

আরও পড়ুন- 

গেজেট পেলেই বিএনপির ছেড়ে দেওয়া আসনগুলোতে উপনির্বাচনের সিদ্ধান্ত

বিএনপির পাঁচ জনের পদত্যাগপত্র গ্রহণ হয়েছে: স্পিকার

পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
হাসপাতালের টয়লেট নিজ হাতে পরিষ্কার করলেন এমপি খোকন
অস্ত্র ধারণ ইস্যুতে ইশরাক বললেন, ‘আমাকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হচ্ছে’
ডেঙ্গু প্রতিরোধে নিজেই অভিযানে নেমেছেন প্রধানমন্ত্রী: রিজভী
সর্বশেষ খবর
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টের আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধান বিচারপতি
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
টি-টোয়েন্টিতে বাংলাদেশের নতুন অধিনায়ক নাহিদা
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
ব্লেন্ডারের ভেতরে লুকানো ছিলো কোটি টাকার স্বর্ণ, বিমানবন্দরে যাত্রী গ্রেফতার
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত 
সর্বাধিক পঠিত
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
আজিমপুর সরকারি কোয়ার্টার কর্তৃপক্ষকে দুই সপ্তাহ সময় দিলেন প্রধানমন্ত্রী
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
এখন থেকে লাগেজ লাইভ দেখতে পারবেন শাহজালালের যাত্রীরা
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদিতে দুই বাংলাদেশিকে শাস্তি: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের
কক্সবাজারে নিহত ৬ জনই একই পরিবারের