পদত্যাগের ঘোষণা বিএনপির এমপিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০২২, ১৩:৪৬ আপডেট : ১০ ডিসেম্বর ২০২২, ১৪:২৯

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত  সাত সংসদ সদস্য। শনিবার (১০ ডিসেম্বর) গোলাপবাগ মাঠে বিএনপির সমাবেশ থেকে একে একে তারা পদত্যাগের বিষয়টি তাদের বক্তব্যে নিশ্চিত করেন।

বিএনপির সাত এমপি হলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আবদুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত মহিলা আসনে রুমিন ফারহানা।

গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

বক্তব্যে বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ‘আমি অনির্বাচিত সংসদের নির্বাচিত সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছি।’

ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ বলেন, ‘এই সমাবেশকে সাক্ষী রেখে পদত্যাগ ঘোষণা করেছি।’

বগুড়া-৪ আসনে মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের পদত্যাগে এই সরকারের হয়তো বোধদয় হবে। কিন্তু তাদের পরিবর্তন আসেনি। তারা জনগণের অধিকারকে তোয়াক্কা করে না। তাই এই গণতন্ত্রের জন্য সংসদ থেকে পদত্যাগ করলাম।’

গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ (ছবি: নাসিরুল ইসলাম)

সমাবেশে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ বিদেশে আছেন। পদত্যাগপত্রে স্বাক্ষর করে গেছেন।

সংরক্ষিত মহিলা আসনের সদস্য রুমিন ফারহানা বলেন, ‘খেলা তো শুরু হয় নাই। আপনারা মামলা-হামলা করে আমাদের দমন করতে পারেন নাই। এখানে মানুষ আর মানুষ। মানুষ আওয়ামী লীগকে লাল কার্ড দেখয়েছে।’

পদত্যাগের চিঠি পাননি স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিএনপির সংসদ সদস্যদের কোনও চিঠি আমি পাইনি। আমার কাছে কোনও চিঠি আসেনি।’

গোলাপবাগের সমাবেশে বিএনপির সাত জন সংসদ সদস্য পদত্যাগ করেন শনিবারের সমাবেশে। স্পিকার এ প্রসঙ্গে বলেন, ‘কোথায় বলেছেন বলতে পারি না। আজ তো অফিস বন্ধ। আমার কাছে কোনও চিঠি আসেনি।’

আরও পড়ুন- 

সমাবেশকে কেন্দ্র করে বিএনপি কর্মীদের উচ্ছ্বাস

নীলক্ষেতে পথচারীদের মোবাইল চেক করছে ছাত্রলীগ

নয়াপল্টনে নাশকতার গোয়েন্দা তথ্য আছে: ডিএমপি

খালেদা জিয়ার হাত কালো নয়, সাদা: আফরোজা আব্বাস

নাশকতার চেষ্টা করলে ব্যবস্থা: পুলিশ 

ট্রেনে আসছেন বিএনপি নেতাকর্মীরা

/জেএ/এসটিএস/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
বিএনপির মিছিলে ‘যুবলীগের অ্যাকশন-ছাত্রলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান
বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের অভিযান, শতাধিক দোকান উচ্ছেদ
বিএনপি নেতার মামলায় ফেসবুক পেজ ও গ্রুপের অ্যাডমিন কারাগারে
সর্বশেষ খবর
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
‘ডি থ্রি’ ট্রফির ম্যানেজমেন্ট ড্রাফটে বড় চমক, দায়িত্বে সালাহউদ্দিন-রাজিন-রাজ্জাক
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
নিউ ইয়র্ক টাইমসের কর্মকর্তাকে গুলি করে হত্যা, শ্বশুর-শাশুড়ি গ্রেফতার
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
ইসলামি ক্রেডিট কার্ডের সুবিধা বাড়ছে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
দোলাচলে ৯ মাস, নির্ধারিত দামে এলপিজি মেলে না বাজারে
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ