আর্জেন্টিনার বিশ্বকাপ জয়, মধ্যরাতে ঢাকায় মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২২, ০০:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০২:৪৪

ফিফা বিশ্বকাপ-২০২২ টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর এ জয়ে উল্লসিত আর্জেন্টিনার সমর্থকরা। জয় নিশ্চিত হতে বাধভাঙা উল্লাসে ফেটে পড়ে আর্জেন্টাইন সমর্থকরা। বের করে আনন্দ মিছিল, ক্যাম্পাসের বাইরে থেকে আসা দর্শকরা আনন্দ মিছিল নিয়ে গন্তব্য রওনা দেয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে।

এ ছাড়া পান্থপথ, গ্রিনরোড, কারওয়ানবাজার এলাকায় মিছিল। শত শত অনুসারীরা ভুভুজেলা, ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে। রাত সোয়া ১২টার সময় পান্থপথে গাড়ির জট লেগে যায় বিজয়ী দলের অনুসারীদের মিছিলের কারণে। 

ছবি: নাসিরুল ইসলাম

ম্যাচ শেষে আতশবাজি ফোটানো শুরু করে ভক্তরা। আনন্দ মিছিল স্লোগানে সবারে মুখে মুখে মেসি!

আর্জেন্টিনা ভক্ত মোসাদ্দেক বলেন, এ জয় ফহটবলের, এ জয় মেসির। অনেক সমালোচনার জবাব এই জয়। এমন ফুটবল ম্যাচ আমি আগে কখনও দেখিনি। আর্জেন্টিনা দুর্দান্ত খেলে ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে। 

ছবি: নাসিরুল ইসলাম

আরেক আর্জেন্টিনা সমর্থক আতিকুর রহমান রোহান বলেন, প্রথমার্ধেই ভেবেছিলাম আর্জেন্টিনার জয় নিশ্চিত। কিন্তু ৭৯ মিনিটের পর ফ্রান্সের কামব্যাক আমাদের দুশ্চিন্তায় পেলে দিয়েছে। এরপর অতিরিক্ত মিনিটে আর্জেন্টিনার গোলের উচ্ছ্বাস কাটতে না কাটতেই আবারও ফ্রান্স পেনাল্টি পেয়ে যায়। শেষ মুহূর্তে মনে হয়ে হার্ট অ্যাটাক হবে। কিন্তু আমাদের বাজপাখি মার্টিনেজ আমাদের জয় দিয়েছে।

তিনি বলেন, ‘অবশেষে আমরা চ্যাম্পিয়। এখন আর কেউ আমাদের আর্জেন্টিনাকে কেউ কিছু বলতে পারবে না।’

/এনএআর/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম