বুয়েট শিক্ষক সমিতির সভাপতি মিজান, সম্পাদক মোরশেদ

ঢাবি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২২, ১৬:০৬আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:০৬

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০২৩ মেয়াদের নির্বাচনে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সভাপতি (প্রাপ্ত ভোট ২৩৬) ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ কে এম মঞ্জুর মোরশেদ সাধারণ সম্পাদক (প্রাপ্ত ভোট ২৩২) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর রাতেই ফল প্রকাশ করা হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুই জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৩টি পদে মোট ৪৪৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৩৭৩ জন।

সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন— তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী (প্রাপ্ত ভোট ২১০), কোষাধ্যক্ষ পদে পুরকৌশল বিভাগের ড. রুপক মুত্সুদ্দী (প্রাপ্ত ভোট ২০২), যুগ্ম-সম্পাদক পদে কেমিকৌশল বিভাগের ড. ইফতেখার আহমদ খান (প্রাপ্ত ভোট ২১৬), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে স্থাপত্য বিভাগের নায়না তাবাসসুম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) ও আপ্যায়ন সম্পাদক পদে সিএসই বিভাগের মো. রায়হান রাশেদ (প্রাপ্ত ভোট ১৭৫)।

এ ছাড়া ৬ জন সদস্য নির্বাচিত হয়েছেন। তারা হলেন— পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর আহমেদ (প্রাপ্ত ভোট ২৬৯), সিএসই বিভাগের অধ্যাপক ড. রিফাত শাহরিয়ার (প্রাপ্ত ভোট ২৬৩), পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নাসরীন আক্তার (প্রাপ্ত ভোট ২২৬), গণিত বিভাগের অধ্যাপক ড. সালমা পারভিন (প্রাপ্ত ভোট ২৩১), আইপিই বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস সারোয়ার (প্রাপ্ত ভোট ২১৫) ও স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদা নিলুফার (প্রাপ্ত ভোট ২০৪)।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান দায়িত্ব পালন করেছেন।

/এপিএইচ/
সম্পর্কিত
বুয়েট ছাত্র সানি হত্যা মামলার প্রতিবেদন দিতে জোর নির্দেশ
বুয়েটে চাকরির সুযোগ
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি হলেন আবদুল হাছিব
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি