পুলিশের গুরুত্বপূর্ণ পাঁচ পদে রদবদল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৯:৫৭

পুলিশের সিনিয়র পাঁচ পদে রদবদল করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আনিসুর রহমান। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার ডিআইজি আবু কালাম সিদ্দিককে সিআইডিতে বদলি করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার ২২ ডিসেম্বর এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করা কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ডিআইজি আজাদ মিয়াকে শিল্প পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার অন্য একটি প্রজ্ঞাপনে, পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, পুলিশ সুপার আব্দুল হালিমকে ঢাকা ট্রাফিক ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

/আরটি/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম