ওয়েল ফুড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ০৫:০২আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৫:০২

লেবেলবিহীন খাদ্যসামগ্রী, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য এবং অপরিচ্ছন্ন অবস্থায় খাবার তৈরির অপরাধে চট্টগ্রামের ওয়েল ফুড বেকারিকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর)  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে-এর নেতৃত্বে চট্টগ্রাম জেলার চান্দগাও এলাকায় ওয়েল ফুডের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, অভিযানকালে বেকারির স্টোর রুম এবং খাদ্যপণ্য প্রস্তুতের জায়গায় প্রচুর লেবেলবিহীন খাদ্য সামগ্রী, মেয়াদ উত্তীর্ণ খাদ্যপণ্য পাওয়া যায়। এছাড়া অভিযানের সময় বেকারিটি অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এসব অসঙ্গতির কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয় এবং  তাৎক্ষণিকভাবে জরিমানা  আদায় করা হয়।

ওয়েল ফুড বেকারিকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া খাদ্য সংরক্ষণ ও ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে বলা হয়। এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার দেওয়া হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কার্যালয়, চট্টগ্রামের জেলা নিরাপদ খাদ্য অফিসার নাজমুস সুলতানা সীমা, চট্টগ্রাম সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইয়াছিনুল হক চৌধুরী, প্রধান কার্যালয় ও জেলা কার্যালয়ের সাপোর্টিং স্টাফ এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম উপস্থিত ছিল।

/এসও/এমপি/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম