এখন আর কাউকে বোঝাতে হয় না লিট ফেস্ট কী: আহসান আকবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫৭আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৯:২০

ঢাকা লিট ফেস্টের পরিচালক আহসান আকবার বলেছেন, ‘এবারের আয়োজন অনেক জাঁকজমকপূর্ণ। আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম এবার অন্তত একজন নোবেল বিজয়ী সাহিত্যিক থাকবেন। আবদুলরাজাক গুরনাহ নোবেল বিজয়ের পর প্রথম কোনও আন্তর্জাতিক আয়োজনে আসছেন। এটা আমাদের জন্য অনেক বড় বিষয়।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘অমিতাভ ঘোষ বাংলাদেশের সঙ্গে খুবই সম্পৃক্ত, উনি অনুষ্ঠানে আসছেন। উনার বইয়ে বাংলাদেশের কথা, বঙ্গবন্ধুর কথা থাকে। নুরুদ্দিন ফারাহ আসবেন, তাকে অনেকেই চেনেন। তিনিও একজন নোবেল বিজয়ী লেখকের সমতুল্য। তারা একদম প্রথম সারির লেখক বলা যায়। এ ছাড়া অনেক ভালো ভালো লেখক আসছেন, তৃতীয়বারের মতো অনেকেই লিট ফেস্টে আসছেন। আমাদের বন্ধু টিল্ডা সুইন্টন আসছেন। তার স্ক্রিনিং হবে।’

আহসান আকবার বলেন, ‘আমার যে পরিচালক আরও দুজন, তাদের কোনও পরিবর্তন হয়নি। ১০ বছর আগে যেমন ছিলেন, তেমনই আছেন। কিন্তু সবচেয়ে ভালো লাগে যে মানুষকে বোঝাতে হতো লিট ফেস্ট জিনিসটা কী। মানুষ বুঝতে পারতো না। এখন আর কাউকে বোঝাতে হয় না। এটি সবচেয়ে আনন্দের বিষয়। সবাই উৎসাহের সঙ্গে জিজ্ঞেস করেন, এবার কে আসছেন? কী হচ্ছে? কবে হবে? সেই অনুভূতি আমার ভীষণ ভালো লাগে।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নেন ঢাকা লিট ফেস্টের আরও দুই পরিচালক সাদাফ সায্ ও ড. কাজী আনিস আহমেদ।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

আরও পড়ুন:
চ্যালেঞ্জ থাকলেও আয়োজন করে তৃপ্তি পাই: কাজী আনিস আহমেদ

‘ঢাকা লিট ফেস্ট ২০২৩’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী
সর্বশেষ খবর
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার