তিন মোবাইল কোম্পানিকে ২৫০০ কোটি টাকা পরিশোধ করতেই হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ১২:০৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:১১

দেশের তিন মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন, বাংলালিংক ও রবিকে পাওনা বাবদ ২ হাজার ৫০০ কোটি টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। সরকার, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এই টাকা দিতে হবে বলেও আদেশে বলা হয়েছে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১০ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। মোবাইল কোম্পানির পক্ষে ছিলেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

পরে বিটিআরসির আইনজীবী ব্যারিস্টার রেজা-ই রাকিব বলেন, ‘কতদিনের মধ্যে টাকা দিতে হবে, সেটি আদেশের অনুলিপি হাতে পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।’ 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
৩২ ধরনের শিশুখাদ্য বাজার থেকে প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে
নাগরিকদের আরও ‘বিনোদন’ দিতে চান কিম, তবে নিজের শর্তে
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
১০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে ডিম ও কিছু সবজির দাম
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফ্রান্স
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার