রাজধানীর গুলশানে দুই জন গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউট রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৩, ১৭:৩৪আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ১৯:১২

রাজধানীর গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফি শপের সামনে গুলির ঘটনা ঘটেছে। আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মারামারির এক পর্যায়ে এই গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। এসময় এক রিকশাচালক ও এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। দুই জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৫ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর হাসান। তিনি জানান, গ্লোরিয়া জিন্স কফি শপের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত দুই জনকে হেফাজতে নেওয়া হয়েছে।

যাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে তার নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুই জনকেই হেফাজতে নিয়েছে। আর আহত দুই জনের নাম পরিচয় জানা যায়নি।

গুলির ঘটনায় গ্লোরিয়া জিন্স কফিস গুলশান-১ শাখার আউটলেটটি বন্ধ ঘোষণা করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়, ‘সাময়িক অসুবিধার জন্য দুঃখিত। অনিবার্য কারণবশত গুলশান-১ স্টোর আজ (রবিবার) বন্ধ থাকবে।’

/এএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
বাড্ডায় দুর্বৃত্তের গুলিতে ব‌্যবসায়ী আহত
সর্বশেষ খবর
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে পেজেশকিয়ান
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল