চেক প্রতারণা মামলা

আলিশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১১:৫৮

চেক প্রতারণার অভিযোগে করা মামলায় অনলাইন ব্যবসায়িক প্রতিষ্ঠান আলিশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আগামী ২৭ মার্চ গ্রেফতার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেন আদালত।

মামলার বাদীপক্ষের আইনজীবী মিয়া হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তোফাজ্জল হোসেন নামক একজন বেসরকারি চাকরিজীবী আলিশা মার্ট অনলাইন থেকে একটি মোটরসাইকেল কেনেন। মোটরসাইকেলটি যথাসময়ে বাদীকে প্রদান না করায় এক লাখ ৬৩ হাজার টাকার একটি চেক দেন। বিবাদীর ব্যাংকের নির্দিষ্ট তারিখে পর্যাপ্ত টাকা না থাকায় পরে বাদী বিবাদীকে লিগ্যাল নোটিশের মাধ্যমে মোটরসাইকেল প্রধান অথবা চেকের টাকা দিতে অনুরোধ করেন। বিবাদী তারপরও বাদীকে টাকা না দেওয়ায় গত বছরের ২২ আগস্ট আদালতে মামলা দায়ের করেন।

আদালত বিবাদীর বিরুদ্ধে সমন জারি করে বুধবার (২৫ জানুয়ারি) দিন ধার্য করেন। ধার্য তারিখে বিবাদী আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

/এমকেআর/এনএআর/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের