বাহাদুর শাহ পার্কে বাণিজ্যিক স্থাপনা অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ২০:১২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২০:১৫

রাজধানীর পুরান ঢাকার ঐতিহাসিক বাহাদুর শাহ পার্কের ভেতরে বাণিজ্যিক স্থাপনা (রেস্তোরাঁ) অপসারণসহ ৩ দফা দাবি জানিয়েছে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদ।

বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে সংবাদ সম্মেলন করে পরিষদের নেতারা এসব দাবি জানান।

পরিষদের অন্য দাবিগুলো হলো- বাহাদুর শাহ পার্কে আগের মতো গোলাকার বেষ্টনী নির্মাণ এবং পার্কের ভেতরে থাকা শহীদ মিনারের মাথায় ১৮৫৭ সালের বীর শহীদদের স্মরণে লেখাটি পুনঃস্থাপন করতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাহাদুর শাহ পার্ক সংরক্ষণ সংগ্রাম পরিষদের সদস্য সচিব আক্তারুজ্জামান খান বলেন, 'গত কয়েক মাস ধরে বাহাদুর শাহ পার্কের অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ বন্ধের দাবিতে স্থানীয় পর্যায়ের সর্বস্তরের মানুষ রাস্তা অবরোধ থেকে শুরু করে সব ধরনের প্রতিবাদ অব্যাহত রেখেছে। তারপরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ জনগণের দাবিকে উপেক্ষা করে অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত, অপরিণামদর্শী ও ঐতিহ্য ধ্বংসকারী সিদ্ধান্তে অনড় থেকে ইজারা দেওয়ার মাধ্যমে রেস্তোরাঁ চালু করার সুযোগ দিয়েছেন।'

তিনি বলেন, 'রেস্তোরাঁ চালু করায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এ অবস্থা শুধুমাত্র পার্কের ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ণ করছে না, অধিকন্তু জনগণের প্রতি অবজ্ঞাও প্রকাশ করেছে।'

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহ্বায়ক ডা. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আব্দুল ছাতটার, হাজী মো. মুজাহিদ, মিরুজ্জামান খান মিরু, সদস্য শাহ আলম ভূঁইয়া কাজী খসরু প্রমুখ।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ঈদের ছুটিতে দর্শনার্থীদের ভিড়ে মুখর লালবাগ কেল্লা
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম