রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল, আসকের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২০:৪৬আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৪৬

বেলার প্রধান নির্বাহী রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। শনিবার (২৮ জানুয়ারি) গণমাধ্যম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জানুয়ারি (২০২৩) চট্টগ্রামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়ার অভিযোগ উঠেছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে।

জানা যায়, চট্টগ্রামের আকবরশাহ থানাধীন লেক সিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শন করতে যান বেলার একটি দল। পরে কালিরছড়া খাল ও পাহাড় কাটা পরিদর্শনের সময় কাউন্সিলরের নেতৃত্বে ১৫-২০ জন তরুণ সেখানে আসেন। তারা প্রতিনিধি দল ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তার অনুসারীরা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছোড়েন। এর আগে তার গাড়িটি আটকে রাখা হয়ে, যা পরে পুলিশ এসে ছাড়িয়ে নেয়।

আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানাচ্ছে। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছে আসক।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ায় সিনেমা প্রদর্শন-নেত্রকোনায় বাউল গান বন্ধের ঘটনায় আসকের নিন্দা
আসকের নতুন সেক্রেটারি জেনারেল নাজিয়া কবির
শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় আসকের উদ্বেগ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম