মিসকেসের সংশ্লিষ্ট অংশ ছাড়া সম্পূর্ণ নামজারি বাতিল করা যাবে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২০:৫১আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

মিসকেসের (বিবিধ মামলা) সংশ্লিষ্ট অংশ ছাড়া সম্পূর্ণ নামজারি কিংবা দাগ থেকে সৃষ্টি হওয়া অন্য সব নামজারি বাতিল না করার জন্য এসিল্যান্ডদের (সহকারী কমিশনার-ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এই নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০-এর ১৫০ ধারা মোতাবেক সহকারী কমিশনারের (ভূমি) আদেশের বিরুদ্ধে রিভিউ মামলার ক্ষেত্রে লক্ষ করা যাচ্ছে, আদেশের দীর্ঘকাল পর তামাদি শুনানি না করেই মামলা গ্রহণ করা হচ্ছে। সুদীর্ঘকাল পর নামজারি সংশ্লিষ্ট বিবিধ মামলা গ্রহণের ক্ষেত্রে উল্লিখিত ধারায় বর্ণিত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে সহকারী কমিশনাররা (ভূমি) তামাদি মওকুফের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।

পরিপত্রে আরও বলা হয়, এছাড়াও এ মর্মে অভিযোগ পাওয়া যাচ্ছে যে নামজারি থেকে বিভিন্ন দাগ নিয় সৃজিত মালিকানাধীন খতিয়ানের অংশ বিশেষের বিরুদ্ধে দায়ের করা বিবিধ কেসের আদেশে সংশ্লিষ্ট অংশ সংশোধনের আদেশ দেওয়ার পরিবর্তে সম্পূর্ণ নামজারি বাতিল করে দেওয়া হচ্ছে। ফলে বৈধ অন্য মালিকদের পুনরায় নামজারি করার প্রয়োজন হচ্ছে।

পরিপত্রে বলা হয়, এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ অযথা হয়রানির শিকার হচ্ছেন। এক্ষেত্রে সংশ্লিষ্ট খতিয়ান বা দাগের সংশোধনযোগ্য অংশ ছাড়া কোনও অবস্থাতেই সম্পূর্ণ নামজারি বা দাগ হতে সৃষ্ট অন্য সব নামজারি বাতিল করা যাবে না।

বিষয়টি নিশ্চিত করাসহ জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ভূমিসেবা মেলাতেও দালাল দিয়ে ‘ভূমিসেবা’
সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়: প্রধানমন্ত্রী
পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী