মামলা তদন্তে আধুনিক কৌশল প্রয়োগের নির্দেশ পিবিআই প্রধানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৩০আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৩:৩০

মামলা তদন্তে বিভিন্ন আধুনিক কৌশল প্রয়োগের নির্দেশনা দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

শনিবার (২৮ জানুয়ারি) পিবিআই নাটোর জেলা ইউনিট পরিদর্শন ও বিশেষ অপরাধ সভায় কর্মকর্তাদের তিনি এ নির্দেশনা দেন। পিবিআই’র মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এ সময় বনজ কুমার মজুমদার মামলা তদন্তে বিভিন্ন আধুনিক কৌশল সংক্রান্তে বেশ কিছু দিকনির্দেশনা দেন। একজন তদন্তকারী কর্মকর্তা চুরি, ডাকাতি, অপহরণ, খুন এবং চাঞ্চল্যকর হত্যা মামলা তদন্তে কীভাবে সেসব কৌশল প্রয়োগ করবেন তা বিস্তারিত তুলে ধরেন তিনি।

এ সময় ছিলেন রংপুর ও রাজশাহী বিভাগ পিবিআই’র অতিরিক্ত ডিআইজি সুজায়েত ইসলাম এবং পিবিআই নাটোর জেলার পুলিশ সুপার শরিফ উদ্দীন।

মতবিনিময় সভা শেষে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার পিবিআই নাটোর জেলা অফিসের ছায়াতদন্ত রেজিস্ট্রারসহ অফিসের বেশকিছু গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পরিদর্শন করেন। এসব রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ সংক্রান্তে কিছু দিকনির্দেশনা দেন। এরপর তিনি নাটোর জেলার বেশ কিছু ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন।

 

 

/আরটি/আরকে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
তনু হত্যায় ডিএনএ পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
প্রেমিক অন্যজন, ভুলে নিজের শ্যালককে হত্যা করে লাশ গুম
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি