চাকরির কথা বলে স্ত্রীকে ভারতে বিক্রি, উদ্ধার করলো পিবিআই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ২০:২০আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ২০:২০

‘উচ্চ বেতনে চাকরির’ প্রলোভন দেখিয়ে স্ত্রীকে ভারতে পাচার করে মুম্বাইয়ে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেয় স্বামী। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রচেষ্টায় ভুক্তভোগী সেই নারীকে দেশে ফেরত আনা হয়েছে।

পিবিআই জানায়, প্রায় ৭ বছর বছর আগে ভুক্তভোগীর (৩০) সঙ্গে অভিযুক্ত নাজমুলের (৩৫) বিয়ে হয়। তাদের একটি ছেলে রয়েছে। তিন বছর আগে উচ্চ বেতনে চাকরির লোভ দেখিয়ে স্ত্রীকে ভারতে নিয়ে যায় নাজমুল। পরে মুম্বাইয়ের এক যৌনপল্লীতে বিক্রি করে দেন। 

পিবিআই আরও জানায়, পরে গত ১০ মার্চ সাবিনাকে উদ্ধারের জন্য তার পরিবার আদালতে মানবপাচারের অভিযোগে একটি মামলা দায়ের করেন। পরে আদালত পিবিআই যশোরকে মামলাটি তদন্তের নির্দেশ দেন।

পিবিআই প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের নির্দেশে সংস্থাটির যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন ও তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হাবিবুর রহমান কয়েকটি এনজিও'র সহায়তায় ভুক্তভোগী ওই নারীকে ভারত থেকে বাংলাদেশে ফেরত আনেন।

নাজমুলকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পিবিআই।

/এবি/এএইচএস/এমকেএইচ/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মে মাসে ৩২৬ নারী ও শিশু নির্যাতনের ঘটনা, বেড়েছে ধর্ষণ’
তনু হত্যায় ডিএনএ পরীক্ষায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী