চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলীর ওপর হামলায় আইইবি’র নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৩০আপডেট : ৩০ জানুয়ারি ২০২৩, ১৩:৩০

চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)। এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেছে প্রতিষ্ঠানটি।  

সোমবার (৩০ জানুয়ারি) আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহাদাৎ হোসেন শীবলুর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় আইইবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার (২৯ জানুয়ারি) বিকালে নগরের টাইগারপাসে চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয় ভবনের চারতলায় প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী সরকারি কাজ করছিলেন। এ সময় তার কক্ষে প্রায় ২০-২৫ জন ঠিকাদার ঢুকে পড়েন। কথা বলার এক পর্যায়ে অতর্কিত তার ওপর হামলা করেন ঠিকাদাররা। এ সময় তারা উপর্যুপরি কিলঘুষি মারতে থাকেন।

আইইবি মনে করে, সম্পূর্ণ বেআইনীভাবে প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানীকে শারীরিকভভাবে লাঞ্ছনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর সঙ্গে এ ধরণের ঘটনায় সারা দেশের প্রকৌশলীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে বিঘ্ন ঘটবে। 

নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান আইইবি।

/আরএইচ/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের