কাউন্সিলরের উদ্যোগ: শিশু-কিশোরদের নামাজের প্রতিযোগিতা

সালমান তারেক শাকিল
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৮

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কার্যালয়ের উদ্যোগে শিশু-কিশোরদের নামাজের প্রতিযোগিতা কার্যক্রম শুরু হয়েছে। ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি আলহাজ মোহাম্মদ আনোয়ার ইকবাল সান্টুর সরাসরি উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি (শুক্রবার)। এদিন ভোরে ফজরের নামাজ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে ২১ মার্চ (মঙ্গলবার) এশার নামাজ পর্যন্ত।

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের প্যাডে একটি নোটিশ ইস্যু করেন কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু। তার এই ঘোষণার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তরুণ-যুবকরাও দল বেঁধে এর প্রচারণায় নেমেছেন বলে লালবাগের আমলীগোলা এলাকার একাধিক বাসিন্দা জানান।

স্থানীয়রা জানান, ২৫ নম্বর ওয়ার্ডের অংশ হিসেবে জগন্নাথ সাহা রোড, কাজী রিয়াজউদ্দিন রোড, লালবাগ দুর্গ এবং পুষ্পরাজ সাহা রোড, আতশ খান লেন, রাজশ্রী নাথ স্ট্রিট, হরমোহন শীল স্ট্রিট, গঙ্গারাম রাজার লেন, লালবাগ রোড, নগর বেলতলী লেন, শেখ সাহেব বাজার, সুবল দাস রোড এলাকার শিশু-কিশোররা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) বিকালে জানতে চাইলে কাউন্সিলর অফিসের সচিব কল্লোল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার থেকে কাউন্সিলর সাহেব প্রচারণা চালাবেন। এলাকায় অনেক উৎসাহ দেখা গেছে। শুক্র ও শনিবার অফিস বন্ধ থাকায় আজ (রবিবার) থেকে কার্যক্রম শুরু হয়েছে। কাল (সোমবার) কাউন্সিলর নিজেই এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু করবেন।’

প্রতিযোগিতার নিয়মাবলি ‘শিশু কিশোরদের ৪০ দিন ব্যাপী পাঁচ ওয়াক্ত নামাজ চর্চা প্রতিযোগিতা’ শীর্ষক শিরোনামে কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টুর সেই করা প্রতিযোগিতার নোটিশে উল্লেখ করা হয়েছে— (ক) শিশু-কিশোরদের মসজিদমুখী করার লক্ষ্যে ৪০ দিনের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার একটি প্রয়াস।

(খ)এই আয়োজনে অনুর্ধ্ব ৭ হতে ১৫ বছর বয়সী শিশু কিশোরদেরকে ৪০ দিন (৫×৪০)= ২০০ ওয়াক্ত সালাত অবশ্যই জামাতের সসঙ্গে আদায় করতে হবে। (গ) সম্পূর্ণভাবে ৪০ দিন ৫ ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় সক্ষমদের প্রত্যেক শিশুর জন্য পুরস্কার হিসেবে থাকবে আকর্ষণীয় বাই সাইকেল।

নোটিশে আরও উল্লেখ করা হয়, (ঘ) আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার ফজর হতে প্রতিযোগিতা শুরু হয়ে ২১ মার্চ মঙ্গলবার এশা পর্যন্ত চলবে।

চিঠিতে প্রতিযোগিতার স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে, (ঙ) আমলীগোলা শাহী মসজিদ, লালবাগ, ঢাকা। 

আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে (২৫, জগন্নাথ সাহা রোড) আবেদনকারীদের নিবন্ধনের জন্য অনুরোধ করেছেন কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টু।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার ইকবাল সান্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত পরশু নোটিশ দিলাম। আশা করি, ভালো সাড়া পড়বে। ইতোমধ্যে মসজিদে-মসজিদে জানানো হয়েছে। ১০ ফেব্রুয়ারি থেকে প্রতিযোগিতা শুরু হবে। এর দুয়েকদিন আগে মাইকে অ্যানাউন্স করা হতে পারে।’

প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় বাই সাইকেল পুরস্কার দেওয়ার প্রসঙ্গে আনোয়ার ইকবাল সান্টু বলেন, ‘এটা আমার ব্যক্তিগত তরফ থেকে দেওয়া হবে।’

/এপিএইচ/
সম্পর্কিত
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত
জাতীয় ঈদগাহে আসতে শুরু করেছেন মুসল্লিরা
কলকাতার রেড রোডে হচ্ছে না ঈদের জামাত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী