বাংলাদেশে প্রথম ক্যাপ-এর স্বীকৃতি পেলো ল্যাবএইড

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৫আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৫

কলেজ অফ আমেরিকান প্যাথলজিস্টসের (ক্যাপ) অ্যাক্রেডিটেশন (স্বীকৃতি) পেয়েছে ল্যাবএইড লিমিটেডের (ডায়াগনস্টিকস) ধানমন্ডি শাখা। ল্যাবএইড এই অ্যাক্রেডিটেশন অর্জনকারী প্রথম বাংলাদেশি ল্যাবরেটরি এবং বিশ্বব্যাপী আট হাজারের বেশি ক্যাপ অ্যাক্রেডিটেশন প্রাপ্ত ল্যাবরেটরিগুলোর মধ্যে একটি।

ক্যাপ অ্যাক্রেডিটেশন একটি টিম পরিদর্শনে এসে হাসপাতালটিকে এই স্বীকৃতি দিয়েছে। এই প্রক্রিয়ার আওতায়, ক্যাপ-এর পরিদর্শকরা ল্যাবরেটরির রেকর্ড এবং বিগত দুই বছরের ল্যাব পরীক্ষা পদ্ধতির যাবতীয় মান নিয়ন্ত্রণ পরীক্ষা-নিরীক্ষা করে।

এ ছাড়াও পরিদর্শকরা কর্মীদের যোগ্যতা, সরঞ্জাম, সুবিধা, নিরাপত্তা প্রোগ্রাম ও রেকর্ড এবং সামগ্রিক ব্যবস্থাপনা পরীক্ষা করেন। এর মাধ্যমে ক্যাপ রোগ নির্ণয়ের সব ক্ষেত্রে সর্বোচ্চ মান রক্ষার বিষয়টি নিশ্চিত হয়।

সম্প্রতি ল্যাবএইড গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. এ এম শামীম সকলের নিকট চিকিৎসা ক্ষেত্রে ক্যাপ অ্যাক্রেডিটেশন-এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। ল্যাবএইড-এর পক্ষ থেকে এই সাফল্য উদযাপন করা হয়।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম