যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫৪আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৬

রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে নিজেদের বসবাসরত ভবন ভেঙ্গে সরানোর কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক যুবক।

নিহতের নাম শাহ আলম (২১)। সে মাছের আড়তের শ্রমিক ছিল। এ ঘটনায় আহত হয়েছেন মৃতের স্ত্রীর বড় ভাই আলামিন (২২)।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল আড়াইটার দিকে ধলপুর সিটি পল্লীতে এ দুর্ঘটনা ঘটে।

আহত (অচেতন) অবস্থায় দুজনকে উদ্ধার করে বিকাল সাড়ে ৩টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। আহত আলামিন চিকিৎসাধীন রয়েছে।’

ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আরিফ বলেন, ‘সিটি পল্লীতে বসবাসরত ভবন পুনরায় বহুতল করার প্রেক্ষিতে নিজ নিজ ঘরগুলো ১২ তারিখের মধ্যে সরাতে ও ভাঙাতে গত ৩ ফেব্রুয়ারি সিটি কর্পোরেশন নির্দেশ দিয়েছেন। তারা সে অনুযায়ী কাজ করছিলেন। সে সময় দুই তলার ছাদের রড খুলতে গিয়ে বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে দুজনই বিদ্যুৎস্পৃস্টে অচেতন হয়ে ছাদের উপর পড়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহ্ আলমকে মৃত ঘোষণা করেন।’

মৃত শাহ আলম টাঙ্গাইল জেলার রিকশাচালক আব্দুল মান্নানের ছেলে। যাত্রাবাড়ী ধলপুর সিটি পল্লীতে পরিবারের সঙ্গে থাকতো। ছয় মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে তার।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের