বাংলাদেশি ২০ এজেন্টকে পুরস্কৃত করলো কুয়েত এয়ারওয়েজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১০ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১০

এয়ারলাইনস নিয়ে কাজ করা বাংলাদেশের ২০টি শীর্ষ ট্রাভেল এজেন্টকে পুরস্কৃত করেছে কুয়েতের জাতীয় বিমান সংস্থা কুয়েত এয়ারওয়েজ। এ সময় এজেন্টের প্রধানদের হাতে কুয়েত এয়ারওয়েজের পক্ষে থেকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে কুয়েত এয়ারওয়েজের ‘অ্যানুয়াল এজেন্ট কনফারেন্স ২০২৩’ অনুষ্ঠানে ২০টি এজেন্টের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার পাওয়া এজেন্টগুলো হলো এক্টিভেট ট্রাভেলস এন্ড ট্যুরস, এয়ার স্পিড প্রাইভেট লিমিটেড, আল-গাজী ট্রাভেলস লিমিটেড, আল-মনসুর এয়ার সার্ভিস লিমিটেড, এলাইট ট্রাভেলস, বি ফ্রেশ লিমিটেড, ডায়নামিক ট্রাভেলস, ইস্ট ওয়েস্ট ট্রাভেল এন্ড ট্যুর, জিমিনি ট্রাভেলস লিমিটেড, গোল্ড এয়ার এন্টারপ্রাইজ লিমিটেড, হাজী এয়ার ট্রাভেলস লিমিটেড, হরিজন এক্সপ্রেস লিমিটেড, ইন্টারন্যাশনাল ট্রাভেল করপোরেশন, লতিফ ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, সায়মন ওভারসিস লিমিটেড, সানজার এভিয়েশন লিমিটেড, সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসেস, টালন কপোরেশন লিমিটেড, ট্যুর বুকিং বাংলাদেশ ভ্যালেন্সিয়া এয়ার ট্রাভেল এন্ড লিমিটেড এবং ভিক্টোরি ট্রাভেলস লিমিটেড।

অন্যদিকে কুয়েত এয়ারওয়েজের সঙ্গে দীর্ঘ কাজ করায় দুজনকে পুরস্কৃত করেছে এই এয়ারলাইন। এর মধ্যে হামিদুর রশিদ চৌধুরী ১৯৯১ সালে সিলেটের ম্যানেজার হিসেবে কুয়েত এয়ারওয়েজে যুক্ত হন। এ ছাড়া অফিস সহকারী পরশু রাম দাশকে পুরস্কৃত করা হয়। তিনি কুয়েত এয়ারওয়েজের সঙ্গে কাজ শুরু করেন ১৯৯২ সালে।

অনুষ্ঠানে টোটাল এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদুল আলম চাকলাদার বলেন, এয়ারলাইনস সেক্টরে করোনাকালীন একটা বড় ধাক্কা এসেছিল। সে সময় আমরা আমাদের কোনও কর্মীকে ছাঁটাই করিনি বরং তাদের সঙ্গে নিয়েই আমরা কাজ করেছি। বর্তমানে আমরা ছয়টি এয়ারলাইনসের জিএসএ হিসেবে কাজ করছি।

গ্রুপের পরিচালক কাজী শাহ মোজাক্কের বলেন, যারা আমাদের সঙ্গে সময় ও অর্থ দিয়ে দীর্ঘ সময় যাওয়ার ব্যবসা করছেন, তাদের জন্য আমরা আজ এই আয়োজন করেছি। মূলত তাদের কথা শোনা ও পরামর্শ নেওয়া এটি আমাদের মূল উদ্দেশ্য। এই সময়ের মধ্যে যারা খুব ভালো সাপোর্ট দিয়েছে, আমাদের এমন ২০টি এজেন্টকে আমরা পুরস্কৃত করেছি। এ ছাড়া বাকি এজেন্টরাও আমাদের সঙ্গে আছেন। ভবিষ্যতে তারা আরও ভালো কাজ করবে বলে আশা করি।

অনুষ্ঠানে কুয়েত এয়ারওয়েজ, টোটাল এয়ারলাইনস সার্ভিসেস লিমিটেডের বিভিন্ন কর্মকর্তাসহ দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্টরা উপস্থিত ছিলেন।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
আকাশে চক্কর দিয়ে ঢাকায় বিমানের জরুরি অবতরণ, রানওয়ে বন্ধ আধা ঘণ্টা
মাঝ আকাশে বাথরুম বিপত্তি, গন্তব্যের আগেই জরুরি অবতরণ
সর্বশেষ খবর
‘যন্তর মন্তর ২.০’ ঘিরে ধরপাকড়, বিক্ষোভ দমনে কতটা সফল মোদি সরকার?
কী, কেন, কীভাবে ‘যন্তর মন্তর ২.০’ ঘিরে ধরপাকড়, বিক্ষোভ দমনে কতটা সফল মোদি সরকার?
ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের
ধানক্ষেতে ছাত্রীর লাশ: ধর্ষণের পর হত্যার দায় স্বীকার করে জবানবন্দি সুমনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
সর্বাধিক পঠিত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল