যৌনকর্মীদের সচেতন করার বিষয়ে ব্যবস্থাপকদের মিটিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৫৫

নারী যৌনকর্মীদের এইচআইভি এইডস সম্পর্কে সচেতন করার জন্য ‘ড্রপ ইন সেন্টার’ (ডিআইসি) এর ব্যবস্থাপকদের নিয়ে ৩ দিনের বেসিক ট্রেনিং শুরু হয়েছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টায় রাজধানীর লালমাটিয়ায় এনজিও ফোরামের ট্রেনিং সেন্টারে সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে এই কার্যক্রম শুরু হয়।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এইডস ও এসটিডি প্রোগ্রামের উপ-পরিচালক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সেভ দ্য চিলড্রেনের ফিমেল সেক্স ওয়ার্কার ইন্টারভেনশন ও এইচআইভি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেলিনা সুলতানা, টেকনিক্যাল অ্যাডভাইজার ইজাজুল ইসলাম চৌধুরী, ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যুগ্ম-পরিচালক কে.এস.এম তারিক প্রমুখ।

এ সময় অতিথিরা প্রকল্পের জনগোষ্ঠীকে সরকারি সব সুবিধার আওতায় আনা, লক্ষিত জনগোষ্ঠীর পরস্পরের যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের ক্ষমতায়ন করা, এছাড়া নারী যৌনকর্মী যারা ইনজেক্টিং ড্রাগ ব্যবহার করে তাদের প্রকল্পের আনার গুরুত্বারোপ করেন।

এই সচেতনতা কার্যক্রম আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে সারাদেশের ২৫ জন ডিআইসি ও আউটলেটের ব্যবস্থাপক অংশ নেন।

/এএইচ/আরআইজে/
সম্পর্কিত
আফ্রিকায় এইচআইভি প্রতিরোধে ইনজেকশনের ব্যবহার শুরু
খুলনায় এ বছর এইডসে আক্রান্তের ১০০ জনের ৩৭ জন সমকামী, মৃত্যু ২৩
এক বছরে ১৮৯১ এইচআইভি রোগী শনাক্ত, সংক্রমণ বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের