ঢামেকে শিশুকে রেখে পালালেন মা পরিচয়দানকারী নারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে তিন বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মেয়ে শিশুকে বসিয়ে রেখে চলে গেছেন মা পরিচয় দেওয়া এক নারী।

রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জরুরি বিভাগের কর্মরত ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন বলেন, রবিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে আসেন তার মা পরিচয়দানকারী এক নারী। তিনি শিশুটির নাম নাজিফা (৩) দিয়ে টিকিট নিয়ে কর্তব্যরত চিকিৎসকের কাছে যান। সেখান থেকে চিকিৎসক তাকে শিশু বিভাগে (২০৮ ওয়ার্ড) পাঠান। সেখানে চিকিৎসক তাকে দেখে ব্যবস্থাপত্র (ওষুধ লিখে) দিয়ে দেন।

পরে রাত ৮টার দিকে শিশুটিকে জরুরি বিভাগে একটি চেয়ারে বসিয়ে রেখে ওই নারী বাইরে গিয়ে আর আসেননি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীর আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

রিয়াজ উদ্দিন আরও বলেন, বিষয়টি হাসপাতালের ওয়ার্ড বয়রা দেখলে পরে ঢামেক পুলিশ ফাঁড়িকে অবহিত করা হয়। অভিভাবককে খুঁজে না পাওয়ায় শিশুটিকে শিশু ওয়ার্ডে (২০৮) ভর্তি রাখা হয়েছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ সত্যতা নিশ্চিত করে জানান, কন্যা শিশুটি অজ্ঞাতনামা পরিচয়ে শিশু ওয়ার্ডে ভর্তি আছে।

/এএইচ/এনএআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের