শান্তিরক্ষা মিশনে মারা যাওয়া সেনা সদস্যের দাফন সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৩, ১৮:৫২আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৮:৫২

শান্তিরক্ষা মিশনে কঙ্গোর মনুস্কোতে গিয়ে অসুস্থ হয়ে মারা যাওয়া সেনা সদস্য সার্জেন্ট মো. মামুনুর রশিদকে জামালপুরের সারিষাবাড়িতে নিজবাড়ির কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশন হ্যাঙ্গারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমসহ সেনা কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, সেনা সদস্য সার্জেন্ট মো. মামুনুর রশিদ কঙ্গো প্রজাতন্ত্রের জাতিসংঘ শান্তিরক্ষঅ মিশন মনুস্কো, ব্যান ইঞ্জিনিয়ার-১৩ তে কর্মরত ছিলেন। গত ২৩ ফেব্রুয়ারি তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে স্থানীয় লেভেল-১ হাসপাতালে ভর্তি হন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গোমার লেভেল-৩ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি ওই দিন মারা যান। 

সার্জেন্ট মামুনুর রশিদের লাশ বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩) সকাল পৌনে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ২৩২ জন আহত এবং ১৩১ জন বাংলাদেশি সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়ে বিশ্ব শান্তিরক্ষার ইতিহাসে অম্লান হয়ে আছেন।

জীবনের ঝুঁকি নিয়েও বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা আফ্রিকার ৯টি মিশনে মোট ১০টি দেশে শান্তিরক্ষা কার্যক্রমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে বিশ্বের দরবারে বাংলাদেশের মর্যাদা অক্ষুন্ন রেখে চলেছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ছয় বাংলাদেশি শান্তিরক্ষী পাচ্ছেন মরণোত্তর জাতিসংঘ পদক
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম