গণপরিবহনে নারী আসন ৩০ শতাংশ কার্যকর করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৮:৫৯

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণপরিবহনে নারীদের আসন ৩০ শতাংশ ও সড়ক নীতিমালা কার্যকর করার দাবি জানিয়েছে সেভ দ্য রোড নামের একটি সংগঠন।

বুধবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শান্তি সড়ক সমাবেশে’ এই দাবির কথা জানায় সেভ দ্য রোড সংগঠন।

সংগঠনটির নেতারা অনতিবিলম্বে বাস-ট্রেন-লঞ্চ ও প্লেনে নারীদের জন্য ন্যূনতম ৩০ শতাংশ নারী আসন নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে সড়ক নীতিমালা কার্যকরের জন্য সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী-সচিব-বিআরটিএ চেয়ারম্যানসহ সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি আহ্বান জানান তারা।

সেভ দ্য রোডের মহাসচিব শান্তা ফারজানা বলেন, ‘গণপরিবহনে নারী ধর্ষণের যতগুলো ঘটনা ঘটেছে, একটির বিচারও আজ পর্যন্ত সুষ্ঠুভাবে শেষ হয়নি, যে কারণে নির্মম বাস্তবতার মুখোমুখি হচ্ছেন আমাদের মা-বোনেরা।’

/এএজে/এনএআর/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক