সিদ্দিকবাজারে বিস্ফোরণ

‘সিটি করপোরেশন ও রাজউকের দায়িত্বশীলদের গাফিলতি খতিয়ে দেখা হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৫:৩৪আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৫:৩৪

‘রাজধানীর সিদ্দিক বাজারে সাত তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, ভবন মালিক ও যারা দোকান ভাড়া নিয়েছিলেন, তারা এ ঘটনার দায় এড়াতে পারে না। তবে রাজউক এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের  কারা এখানে অবহেলা করেছেন, সে বিষয়টি  আরেকটু খতিয়ে দেখা হচ্ছে।’

বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে  ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘কাদের অবহেলা রয়েছে, কাদের গাফিলতি রয়েছে— এসব বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে শেষ হলে পরবর্তী সময়ে এ ঘটনাটি বিস্তারিত জানানো সম্ভব হবে।’

তিনি আরও বলেন, ‘পুরান ঢাকায় ৫০ ভাগের বেশি ভবন রয়েছে, যেসব ভবনের মালিকদের বৈধ কোনও কাগজপত্র নেই। বিল্ডিং কোড অনুযায়ী, যেভাবে ভবন নির্মাণ করা দরকার, সেভাবে তারা করেনি। এ বিষয়টি যাদের দেখভাল করার দরকার, তারা যদি না দেখে, আমরা তো সহযোগী সংস্থা আমরা সহযোগিতা করবো। আমাদেরকে বললে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেবো।’

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী