সিদ্দিকবাজারে বিস্ফোরণ: এখনও কমছে না উৎসুক জনতার ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ১৬:০৬আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৬:০৬

রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণ ঘটনার আজ তিন দিন। এখনও ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় কমছে না। যদিও কারোর কোনও অভিযোগ নেই, তারা শুধুই বিধ্বস্ত ভবনটি দেখছে। ফায়ার সার্ভিস, র‌্যাব, ও পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তবে উৎসুক জনতার ভিড়ের কারণে উদ্ধার অভিযানসহ এবং আজও  প্রাপ্ত লাশ নিতে আসা অ্যাম্বুলেন্সকে ভোগান্তিতে পড়তে হয়েছে।

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: এখনও কমছে না উৎসুক জনতার ভিড় বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে বেলা আড়াইটায়ও বিস্ফোরণ স্থলের আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

ভিড় এড়াতে পূর্ব পাশের গুলিস্তান ও বংশাল রোড দিয়ে গাড়ি চলাচল করছে। এরপরও উৎসুক জনতার ভিড়ে রাস্তায় যান চলাচলে বিঘ্ন হচ্ছে। পুলিশের পক্ষ থেকে কিছুক্ষণ পর পর ধাওয়া দিয়ে তাদের হটিয়ে দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যেই আবারও  ঘটনা স্থলে ফিরে আসছে জনতা।

সিদ্দিকবাজারে বিস্ফোরণ: এখনও কমছে না উৎসুক জনতার ভিড় এরমধ্যে অনেকে আবার ছবি তুলছে, অনেকে শুধু দাঁড়িয়ে দেখছে। কেউবা ভিডিওকলের মাধ্যমে স্বজনদেরকে বিস্ফোরণের স্থল দেখানোর চেষ্টা করছে। বিস্ফোরনে নিহত ইসমাইলের চাচাতো বোন কবিতা অভিযোগ করে বলেন, ‘চার বাচ্চা রেখে মারা গেছে ইসমাইল। কিন্তু ভবনের মালিকদের কিছুই হলো‌ না।’

ডিএমপি লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনসাধারণের ভিড়ের কারণে উদ্ধার কাজে যেমন অসুবিধা হচ্ছে, তেমনই রাস্তায় যান চলাচলেও বিঘ্ন ঘটছে। মানুষকে সরিয়ে দেওয়ার পরেও কাজ হচ্ছে না।’

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ইরানে ব্রেক ফেল করে ট্যাংকার বিস্ফোরণ, প্রাণ গেল ১১ জনের
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
এবার উড়ে গেছে ইমামের থাকার ঘরের টিনের বেড়া, ১৭ দিনে তিন বিস্ফোরণে আতঙ্ক 
সর্বশেষ খবর
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
ঘরের এক কোণেই বানান শান্তির ঠিকানা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
জবিতে গবেষণা অনুদানের ১৫ শতাংশ কেটে নিচ্ছে বিভাগ, দিতে হচ্ছে অঙ্গীকারনামা
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
সংসদে উঠছে এসআরবি বিল, র‌্যাবের দক্ষ জনবল কাজে লাগানোর সুপারিশ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
কাপড়ের রোলের আড়ালে মোবাইলের বিশাল চালান, শাহজালালে ১৬৫৫ মোবাইল জব্দ
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ভোটার এলাকা পরিবর্তন করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী