খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৩, ১৫:২৯আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৫:২৯

খাদ্যে ভেজালকারীদের শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে 'নিরাপদ খাদ্য চাই' নামে একটি সংগঠন। শুক্রবার (১০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানায় সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ ছাড়া দুনিয়ার কোথাও নিরাপদ খাদ্যের দাবিতে আন্দোলন করতে হয় না। খাদ্যে ভেজাল মেশানোর মাধ্যমে প্রতিনিয়ত নীরবে মানুষ হত্যা করছে ভেজালকারীরা। ভেজাল খাদ্য পারমানবিক বোমার চেয়েও ভয়ংকর।

খাদ্যে ভেজালকারীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানিয়ে তারা আরও বলেন, এসব ভেজালকারীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সারাদেশে ভেজালবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে।

নিরাপদ খাদ্য চাই—এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুর রহীম বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন হাজী মো. ইকবাল হোসেন, ইঞ্জিনিয়ার আলাউদ্দিন, ইঞ্জিনিয়ার মো. আনোয়ার হোসেন, মো. ইউসুফ, শাহ আলম আজিজ, রাকিবুল ইসলাম রুবেল, বরকত উল্ল্যা, মো. ইসমাইল ভূইয়া মামুন প্রমুখ।

/এএজে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম